editor
প্রকাশিত: 2:19 PM, March 17, 2021
অনলাইন ডেস্ক
বার আউলিয়ার দেশ খ্যাত চট্টগ্রামের সঙ্গে পুণ্যভূমি সিলেটের দূরত্ব কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (১৭ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে ৭৪ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্বোধনী ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এ সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের ফুল দিয়ে বরণ করেন এবং অনবোর্ড লটারি করে বিজয়ী নির্ধারণ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এ সার্ভিস চালু করেছে। বিমান সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ফ্লাইটটি ১ ঘণ্টা ১০ মিনিটে সিলেট পৌঁছাবে। এরপর আবার চট্টগ্রাম ফিরে আসবে।চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বাংলানিউজকে এক প্রতিক্রিয়ায় বলেন, আমাদের দীর্ঘ দিনের দাবি ছিল চট্টগ্রাম-সিলেট রুটে আকাশপথে কানেকটিভিটি বাড়ানো। দুই নগরের সম্পর্কটা অনেক প্রাচীন। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আমাদের সেই দাবি পূর্ণতা পেল। সিলেটে হজরত শাহজালালের (র.) মাজার জেয়ারত, পর্যটন, ব্যবসাসহ নানা কারণে চট্টগ্রাম থেকে প্রচুর যাত্রী পাবে বিমান। পাশাপাশি সিলেটের প্রচুর যাত্রী চট্টগ্রামে আসেন বন্দর, ব্যবসা, চাকরি, পর্যটনের কারণে। আমরা আশা করবো, শিগগির চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার ফ্লাইট চালু করবে বিমান। চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে সপ্তাহে দুইদিন ফ্লাইট পরিচালনা করবে বিমান। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ১৭ মার্চের টিকিটে ১৭ শতাংশ ছাড় দেওয়া হয় যাত্রীদের। চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের টিকেট বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার ও সেলস কাউন্টার থেকে কেনা যাবে। বিস্তারিত তথ্য www.biman-airlines.com অথবা কল সেন্টারে ০১৯৯০৯৯৭৯৯৭ যোগাযোগ করে জানা যাবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন