editor

প্রকাশিত: 9:10 PM, March 17, 2021

মৌলভীবাজারে নিজ কক্ষ থেকে ব্যবসায়ী মুক্তির মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারে নিজ কক্ষ থেকে ব্যবসায়ী মুক্তির মৃতদেহ উদ্ধার

2
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে নিজ বাসায় ফ্যানে ঝুলন্ত অবস্থায় এএম খলিল উল্লাহ মুক্তি (৫০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ মার্চ) দূপুর দেড়টার দিকে মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল সড়কে অবস্থিত এম আব্দুল্লাহ ভবনের একটি কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খলিল উল্লাহ মুক্তি মৌলভীবাজার শহরের বিশিষ্ট ঠিকাদার প্রয়াত এম আব্দুল্লার চতুর্থ পুত্র। ৪ ভাই ও ২ বোনের মধ্যে মুক্তি ছিলেন চতুর্থ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দূপুরের দিকে পুরাতন হাসপাতাল সড়কের বাসার তৃতীয় তলার একটি কক্ষে ফ্যানে ঝুলন্ত অবস্থায় মুক্তির মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
মৃতদেহ দেখেই পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয় আর্তচিৎকার। এ সময় তার কক্ষের দরজা খোলা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ও পুলিশ পরিদর্শক (অপারেশন) বদি উজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি দল।
এসময় সেখানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফয়সল আহমদসহ বিপুল সংখ্যক প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন। পরে মৃতদেহ উদ্ধার করে এম্বুল্যান্সে করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসলেই জানা যাবে প্রকৃত কারণ।
পারিবারিক সূত্রে জানা যায়, খলির উল্লাহ মুক্তি দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন, সেখানে তার ৩ সন্তান ও স্ত্রী রয়েছেন। তবে দেশে এসে তিনি অরেক বিয়ে করে পুরাতন হাসপাতাল সড়কের নিজ বাসায় বসবাস করে আসছেন। দেশে স্ত্রী ছাড়াও রয়েছেন তার ২ কন্যা সন্তান। তবে ঘটনার সময় ওই বাসায় ছিলেননা তার স্ত্রী। তার মৃত্যুকে ঘিরে নানা রহস্য সৃষ্টি হয়েছে।

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

1 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

4 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

3 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

5 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

2 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

1
5