editor
প্রকাশিত: 7:18 PM, April 1, 2021
সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সরকারের দক্ষতার কারণে শিক্ষাঙ্গন দিন দিন এগিয়ে যাচ্ছে। শিক্ষক সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তন। তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখছেন। শিক্ষকরা প্রাথমিক শিক্ষা দেয়ার কারণে শিক্ষার্থীরা লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে দেশের উচ্চ স্থানে নেতৃত্ব দিচ্ছেন। এর সফলতা ও অবদান শিক্ষকদের। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষ গড়ার কারিগর শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করেছেন। তিনি শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষিকাদেরকে আরো আন্তরিক হয়ে শিক্ষা দান করার আহবান জানিয়ে বলেন, আমি সিলেট-৩ আসনে এমপি প্রার্থী প্রত্যাশী। এক্ষেত্রে শিক্ষক সহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
হাবিবুর রহমান হাবিব গতকাল ১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হল রুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার স্বপন কুমার তালুকদারের সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান শিবলু’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতি প্রমথেশ দত্ত। বিশেষ অতিথির বক্তব্য, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কল্যাণ ব্রত বিশ্বাস, জেলা কমিটির উপদেষ্টা নূরুল আমীন, জেলা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক সমার উদ্দিন, সিলেট জেলা তাতী লীগের সভাপতি আলমগীর হোসেন। বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা শাখার সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, সাধারণ মিটন চন্দ্র দাস, সিকন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ফয়জুর রহমান, কুচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিপা মজুমদার প্রমুখ।
এর আগে সকালে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা অফিসার মোঃ লুৎফুর রহমান ও মুসলিমা বেগম, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ফজলুল করিম হেলাল।
মাওলানা ফয়জুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াত ও স্মৃতি মজুমদারের গীতা পাঠের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আব্দুল মজিদ, রফিক উদ্দিন তালুকদার, আলা উদ্দিন, হেলাল উদ্দিন, নীপা মজুমদার, আব্দুস শহীদ, গোলাম হাসান শামীম প্রমুখ।
ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার স্বপন কুমার তালুকদার রাখালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিনকে সভাপতি, মোহাম্মদপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিটন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক, দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল মজিদকে সাংগঠনিক সম্পাদক, পশ্চিমভাগ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল আহমদকে অর্থ সম্পাদক ও সদরখলা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ নুসরাত জাহান রাফিকে মহিলা সম্পাদক করে ৭১ সদস্য কমিটি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন