editor

প্রকাশিত: 7:54 PM, April 1, 2021

মাহে রমজান উপলক্ষে সিলেটে টিসিবি পণ্য বিক্রি শুরু

মাহে রমজান উপলক্ষে সিলেটে টিসিবি পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
‘টিসিবি পণ্য, দামে সাশ্রয়ী, মানে অনন্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে সিলেট বিভাগের চার জেলায় ২৭ টি পয়েন্টে প্রতিদিন ট্রাকসেলে টিসিবি পণ্য তেল, ডাল, চিনি, ছোলা, পেঁয়াজ ও খেঁজুর বিক্রি হচ্ছে। তবে, পেয়াজ ছাড়া অন্যান্য পণ্যে আগের চেয়ে পণ্যের দাম কিছুটা বাড়ানো হচ্ছে। এতে প্রতি লিটার তেলের দাম ১০ টাকা বাড়িয়ে ১০০ টাকায় , ডাল ও চিনির দাম ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর নতুন করে প্রতি কেজি ছোলার দাম ৫৫ ও খেজুরের দাম ৮০ টাকা নির্ধারণ করেছে টিসিবি। তবে, সবাইকে করোনা স্বাস্থ্যবিধি মাস্ক ব্যবহার, সামাজিক দুরত্ব মেনে পণ্য বিক্রি ও ক্রয় করার করার নির্দেশনা রয়েছে।
এর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ১৭ মার্চ থেকে খোলাবাজারে প্রথম ধাপে পণ্য বিক্রি করে আসছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গেছে, বৃহস্পতিবার থেকে সিলেট শহরে প্রতিদিন ৮টি পয়েন্ট মদিনা মার্কেট, আলিয়া মাদ্রাসা মাঠে, রিকাবী বাজার, টিলাগড় পয়েন্ট, আম্বরখানা পয়েন্ট, রেজিস্টারী মাঠ, বাগবাড়ি পিডিবি ও শাহী ঈদগাহ। মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের জেলা শহরে প্রতিদিন দুইটি করে ৬টি ট্রাক নির্ধারিত পয়েন্টে টিসিবি পণ্য বিক্রি করছে। তবে এই তিন জেলা শহরে আরও ট্রাকসেল বাড়ানো হবে বলে জানিয়েছে টিসিবি কতৃপক্ষ। এছাড়া প্রতিদিন সিলেট বিভাগের ১৩ টি উপজেলায় টিসিবি পণ্য বিক্রি হচ্ছে। উপজেলার ডিলারগণ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অনুযায়ী স্থান নির্ধারণ করে পন্য বিক্রি করবেন।
টিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ট্রাকসেলে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ চার কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে পাঁচ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। এছাড়া রমজান উপলক্ষে দুই কেজি ছোলা ৫৫ টাকা দরে এবং এক কেজি খেজুর ৮০ টাকা দরে পাবেন।
আরও জানা গেছে, সিলেট বিভাগে ১৬১ জন টিসিবি ডিলার রয়েছেন। তারা পর্যায়ক্রমে প্রতিদিন ২৭জন ডিলার ট্রাক সেলের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি করছেন। তবে, পণ্য মজুদের উপর ভিত্তি করে ট্রাকসেল বাড়ানো বা কমানো হতে পারে।
এ বিষয়ে সিলেট বিভাগের মৌলভীবাজার শেরপুর টিসিবি আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান মো. ইসমাইল মজুমদার বলেন, নিত্যপণ্যের দাম বাড়তি থাকার কারণে পণ্য বিক্রি কার্যক্রম বাড়িয়েছে টিসিবি। রমজানে যেসব পণ্যের বেশি চাহিদা থাকে, সেগুলো টিসিবির মাধ্যমে বিক্রি করা হচ্ছে। তবে ডিলার ব্যতিত টিসিবি পন্য সামগ্রী বিক্রয় দন্ডনীয় অপরাধ বলে জানান তিনি। তিনি করোনা স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পন্য বিক্রি ও ক্রয় করার অনুরোধ জানিয়েছেন।
এদিকে এ বছর নিত্যপণ্যের দামও বাড়তি থাকার কারণে পণ্য বিক্রি কার্যক্রম বাড়িয়েছে টিসিবি। রমজানে যেসব পণ্যের বেশি চাহিদা থাকে, সেগুলোর ১০ থেকে ১২ শতাংশ টিসিবির মজুত রয়েছে। রমজান উপলক্ষে সংস্থাটি সাশ্রয়ী মূল্যে ২৬ হাজার ৫০০ টন ভোজ্যতেল, ১৮ হাজার টন চিনি, ১২ হাজার টন মসুর ডাল, ৮ হাজার টন ছোলা, ৬ হাজার টন পেঁয়াজ বিক্রি করবে বলে জানা গেছে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন