editor

প্রকাশিত: 5:25 PM, April 2, 2021

সিলেটে রাত ১০টার পর চলাচলে নিষেধাজ্ঞা

সিলেটে রাত ১০টার পর চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
জরুরি প্রয়োজন ছাড়া সিলেটে রাত ১০টার পর চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। শুক্রবার (০২ এপ্রিল) জেলা প্রশাসক এম. কাজি এমদাদুল ইসলাম এই নির্দেশনা জারি করেন।
একই সঙ্গে আরও ১০টি শর্ত আরোপ করে নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, সিলেট জেলা করোনার উচ্চ সংক্রমযুক্ত এলাকা হওয়ায় সব ধরনের জনসমাগম (রাজনৈতিক/সামাজিক/ধর্মীয় ও অন্যান্য) নিষিদ্ধ করা হলো। মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে।
পর্যটন, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, থিয়েটার হলে অন্য জেলা হতে পর্যটক ও দর্শনার্থীদের গমনাগমন নিষিদ্ধ করা হলো। হাট-বাজার, মার্কেট, শপিংমলসহ বিভিন্ন স্থানে কেনাবেচা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত চালু থাকবে। অটোরিকশা ও বাসসহ সব গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা। গণপরিবহনে ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা না করা। এসব স্থানে ক্রেতা-বিক্রেতা উভয়কেই যথাযথভাবে সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে।
প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা-প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কোটিং সেন্টারসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে অবস্থান করা যাবে না। অপ্রয়োজনীয় ঘোরাফেরা বা আড্ডায় নিষিদ্ধ করা যাচ্ছে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে বের হওয়া যাবে না।
যে কোনো প্রয়োজনে ঘরের বাইরে গেলে আবশ্যিককভাবে মাস্ক পরিধান করতে হবে। সব ধরনের স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালন করতে হবে। সভা, সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা যথাসম্ভব অনলাইনে আয়োজন করতে হবে। হোটেল-রেস্তোরাঁসমূহে ধারণ ক্ষমতার আর্ধেকের বেশি ক্রেতা প্রবেশ করানো যাবে না। কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালীন সময়ে সর্বদা আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যাবিধি মেনে চলতে হবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব বিধি-নিষেধ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে জেলা প্রশাসন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন