editor
প্রকাশিত: 1:17 PM, April 3, 2021
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ২০১৯-২০ অর্থ বছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় বাজার উন্নয়ন খাতে বাজারের কাচা রাস্তা পাকা করন ও বাজারের স্বাস্থ্য ও স্যানিটেশন (টয়লেট) নির্মাণ কাজে নিম্ন মানের বালু পাথর ব্যবহার করার অভিযোগ উঠেছে (উত্তর) শ্রীপুর ইউনিয়নের ইউপি সদস্য আবুল কালাম ওরফে (আবুল) মেম্বারের বিরুদ্ধে।’
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কুড়ের পাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ শাহনুর মিয়ার ছেলে কবির মিয়া।’ অভিযোগে উল্লেখ্য করা হয়,উত্তর শ্রীপুর ইউনিয়নের বাজারের রাস্তা সংস্কার করনের কাজে ৩ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং একই বাজারের স্বাস্থ্য ও স্যানিটেশন খাতে টয়লেট নির্মাণ কাজে ৪লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়।’
এমন বরাদ্ধ দেয়া হলেও দুটির একটির কাজ মানসম্মত হয়নি। বাজারের রাস্থা নির্মাণ ও টয়লেট নির্মাণে নিম্ন মানের বালি পাথর ব্যবহার করা হয়েছে।কাজের চিত্র দেখে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে জনসাধারণ ক্ষোভ প্রকাশ করেছেন।’ এ বিষয়ে ইউপি সদস্য আবুল কালাম ওরফে আবুল মেম্বারের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমার কাজ এখনো শেষ হয়নি কাজ চলমান রয়েছে।আমি যতাসাধ্য চেষ্টা করছি।কাজে কোন গাফিলতি থাকলে উধর্বতন কর্মকতা খোঁজ নিবেন। এ সময় তিনি প্রতিবেদককে বলেন,আপনারা সরে জমিনে এসে দেখে যান। আমার কাজের মান কেমন হয়েছে।তিনি আরো বলেন-অভিযোগ পত্রে রাস্তার কাজে ৩ লক্ষ টাকা উল্লেখ করা হয়েছে এটা সম্পন্ন মিথ্যা তথ্য।রাস্তার কাজে ২ লক্ষ টাকা বরাদ্ধ করা হয়েছে।টয়লেটের কাজের সাথে আমি জড়িত নই। উত্তর শ্রীপুর ইউনিয়নের চেয়াম্যান আলহাজ্ব মোঃ খশরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,বাজারের রাস্থা পাকাকরন ও টয়লেট নির্মাণের কাজ এখনো শেষ হয়নি।কাজ শেষে আমরা সরেজমিনে এসে দেখবো তার পর সিদ্ধান্ত নেয়া হবে।’ তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএও) পদ্মাসন সিংহ বলেন,আমি অনিয়মের অভিযোগ পেয়েছি।কাজের গুনগত মান ভালো না হলে ব্যবস্থা নেয়া হবে।তিনি আরো বলেন,সেখানকার স্থানীয় চেয়ারম্যানকে চলমান কাজ পরিদর্শনের আদেশ করা হয়েছে।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে