editor
প্রকাশিত: 5:31 PM, April 8, 2021
সরকার কর্তৃক ঘোষিত ৭ দিনের লকডাউন শিথিল করে শুক্রবার থেকে শপিংমল-দোকানপাট খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক নাজমুল হক এক বিবৃতিতে বলেন, সরকার ঘোষিত ‘কঠোর বিধিনিষেধ’ আরোপের মধ্যে শুক্রবার (৯ এপ্রিল) থেকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকান খোলার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে আসন্ন মাহে রমজানকে সামনে রেখে লকডাউন পূর্ণাঙ্গ রূপে শিথিল করলে ব্যবসায়ীরা কিছু স্বস্থির নিঃশ^াস ফেলতে পারবে। বিগত সময়ে দোকানপাট বন্ধ থাকার দরুণ ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছেন। সময়মতো পাওনা পরিশোধে ব্যবসায়ীরা ব্যর্থ হওয়ার কারণে অনেকে ব্যাংকে ঋণখেলাপী হয়ে রয়েছেন। এমতাবস্থায় সদাশয় সরকারের কাছে আমাদের আবেদন, লকডাউন শিথিল করে পূর্ণাঙ্গরূপে সরকার কঠোর স্বাস্থ্যবিধি মেনে আমরা ব্যবসা পরিচালনা করতে সচেষ্ট থাকবো। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন