admin
প্রকাশিত: 10:58 PM, January 9, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে দ্রুত হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সরকারি ওয়েব পোর্টালে প্রকল্প বাস্তবায়ন কমিটির তালিকা প্রকাশ, গণ শুনানির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহী চৌধুরী শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির আহ্বায়ক সুখেন্দু সেন, গোপেন্দ্র সমাজপতি, সাংগঠনিক সম্পাদক নির্মল ভট্টাচার্য, আরতি তালুকদার কলি, রমেন্দ্র কুমার দে, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীরসহ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সালে দুর্নীতির কারণে হাওরের ফসল পানিতে তলিয়ে যায়। তখন জেলার ২ লাখ হেক্টর জমির ধান বিনষ্ট হয়।
এ বছরও ১৭ সালের নমুনা দেখা যাচ্ছে। সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু বাঁধ নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে না। গণ শুনানি ছাড়াই প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হচ্ছে। কমিটি গঠনের ক্ষেত্রে কাবিটা নীতিমালা মানা হচ্ছে না।আজ থেকে হাওরের প্রত্যেক বাঁধে কাজ শুরু করতে হবে। ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত ২০ ভাগ বাঁধের কাজ শুরু হয়নি।
এখন পর্যন্ত অনেক প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়নি। এগুলো ভালো লক্ষণ নয়। উল্লেখ্য, জেলার ১১টি উপজেলায় সংগঠনের সদস্যরা এক যুগে এ কর্মসূচি পালন করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে