editor
প্রকাশিত: 2:33 AM, April 19, 2021
রজমানের শুরু থেকেই রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে চলমান কার্যক্রমের অংশ হিসেবে সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে নগরীর টিলাগড় পয়েন্টে অসহায় ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৮ এপ্রিল) টিলাগড় পয়েন্টে রোজাদারদের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করেন যুবলীগ নেতৃবৃন্দ।
ইফতার বিতরণ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, দেশের যে কোন সংকটময় সময়ে সব সময় কাজ করে যাচ্ছে সিলেট মহানগর যুবলীগ। আগামীতেও এর ধারবাহিকতা অব্যাহত থাকবে। এরই অংশ হিসেবে আজকে আমরা ৫ম রমজানে অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি। সামর্থ অনুযায়ী আমরা আগামীতেও অসহায়দের পাশে থাকবো। এ ধরনের একটি মহতি উদ্যোগ গ্রহণ করতে পেরে খুবই ভাল লাগছে।
সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, রমজান মাসের শুরু থেকে সিলেট মহানগর যুবলীগ অসহায়দের সাহায্যে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, দেশে ২য় বারের মতো করোনা মহামারি দেখা দিয়েছে। তাই সবাইকে সব সময় সচেতন থাকার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে এবং এই রমজান মাসে সকলের সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, সুবেদুর রহমান মুন্না, আবিদুর রহমান শিপলু, আমিনুল ইসলাম সোহেল, আব্দুল কাইয়ুম লিটন, তারেক আহমদ, আজাদুর রহমান চঞ্চল, গোলাম রহমান চৌধুরী রাজন, রঞ্জন দে, সুলতান মাহমুদ সাজু, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, আমিনুল ইসলাম আমিন, আকিল আহমদ, মাসুদ পীর, জুবেদ আহমদ, কামরানুল হক শিপু, রাফিউল করিম মাছুম, শওকত হাসান মানিক, আল আমিন আরিয়ান, শাহাদত হোসেন। এছাড়াও সিলেট মহানগর যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন