admin

প্রকাশিত: 8:30 PM, April 19, 2021

বাঁশখালীতে শ্রমিক হত্যাকারীদের শাস্তির দাবিতে সিলেটে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন

বাঁশখালীতে শ্রমিক হত্যাকারীদের শাস্তির দাবিতে সিলেটে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে ৫জন নিহত ও ৩০ জনের অধিক শ্রমিক আহত হওয়ার প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে রবিবার (১৮এপ্রিল) বিকাল ৩টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহবায়ক আবু জাফরের সভাপতিত্বে ও শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার যুগ্ম-আহবায়ক প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার নেতা মামুন ব্যাপারী, শফিকুল ইসলাম কাজল, লাবলু মিয়া, কবির আহমদ, বদরুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট জেলার আহবায়ক সঞ্জয় শর্মা, ছাত্র নেতা নীলয় শর্মা উত্তম, হৃত্ত্বিক কুমার দেব প্রমুখ ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বকেয়া বেতন ভাতা, ইফতারের আগে ৫টার মধ্যে ছুটি, ইফতারের জন্য অর্থ বরাদ্দ, যখন তখন ছাটাই বন্ধ এবং ছাঁটাইকৃত শ্রমিকদের আইনানুযায়ী সমুদয় পাওনা টাকা পরিশোধসহ দশ দফা যৌক্তিক দাবিতে শ্রমিক আন্দোলনে পুলিশের গুলি চালানো সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। বাঁশখালীতে শ্রমিক হত্যার দায় সরকার কোনভাবে এড়াতে পারে না।

নেতৃবৃন্দ আরও বলেন, বাঁশখালীর পরিবেশ ধ্বংস করে ২০১৬ সালে এস.আলম. গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের শুরুতে এলাকাবাসী প্রতিবাদ করতে গেলে ৬জনকে হত্যা করা হলেও তার বিচার আজও হয়নি ।

নেতৃবৃন্দ অবিলম্বে বাঁশখালীর শ্রমিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহতদের পরিবারকে আজীবন আয়ের সমান আর্থিক ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ দেয়ার দাবি করেন। একই সাথে শ্রমিকদের ন্যায়সংগত দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় নিপীড়নের বিরুদ্ধে সঞ্চিত বিক্ষোভের দায় সরকারকে নিতে হবে

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন