admin
প্রকাশিত: 12:07 AM, April 20, 2021
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন, জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর শাখার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল সোমবার (১৯ এপ্রিল) বাদ জোহর জগন্নাথপুর সদর মসজিদে অনুষ্টিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমেদ, জগন্নাথপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মিটু, জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলি মিয়া, পৌর বিএনপির সদস্য সুফি মিয়া, পৌর বিএনপির সদস্য হাবিল মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাদেক আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাসিম আহমেদ রুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জয়নুর আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জুবায়ের আহমদ হামজা, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব আব্দুল কাদির রাহিম, বিএনপি পরিবারের নেতা কর্মী সহ মসজিদে আগত মুসুল্লিগন।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জগন্নাথপুর সদর মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজমল হোসেন জামী। মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, বিএনপি পরিবারের সকলের সুস্থতা কামনা করে, স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করে, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য সদ্য প্রয়াত মাছুম আহমেদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করে, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টারের সুস্থতা কামনা করে, বিশেষ করে কোভিট ১৯ করোনা নামক ভাইরাস থেকে দেশ-বিদেশের সকল কে হেফাজত রাখতে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে