editor
প্রকাশিত: 1:31 AM, April 28, 2021
সিলেট জেলা যুবলীগের উদ্যোগে নগরীর পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকালে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে এ ইফতার ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.শামীম আহমদ বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহবানে করোনা মহামারির এই ক্রান্তিকালে সারাদেশের ন্যায় সিলেটেও আমরা চেষ্টা করছি অসহায়, দুস্থদের পাশে দাঁড়ানোর।
জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, রমজান হলো একটি পবিত্র মাস। এ মাসে প্রত্যেকটি ভালো কাজের জন্য মহান রাব্বুল আল আমিন উত্তম পুরস্কার প্রদান করে থাকেন।রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহবানে সারা দেশে যুবলীগ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলা যুবলীগ নগরীর অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ করছে আগামীতেও তা অব্যাহত থাকবে।
তিনি এ ধরণের মহতি কাজে সবাইকে নিজ নিজ সামর্থ অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান। এসময় সিলেট জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন