editor

প্রকাশিত: 10:55 PM, May 12, 2021

ওসমানীনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ওসমানীনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ওসমানীনগরে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ট্রাক চালকের মৃত্যু

মো.সালেহ আহমেদ 
সিলেটের ওসমানীনগরে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাজনা বেগম (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাজনা উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মনগ্রামের অটোরিকশা চালক মিজানুর রহমানের স্ত্রী ও একই উপজেলার তাজপুর ইউনিয়নের ষাইটদা গ্রামের মৃত আছন আলীর মেয়ে।
একাধিক সূত্রে জানা যায়, প্রায় ৩ মাস আগে সাজনা বেগম সিজারের মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম দেন। পুত্রের জন্মের পর থেকে তার মানসিক সমস্যা দেখা দিলে তিনি স্থানীয় এক ডাক্তারের চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল ৭টার দিকে মিজানুর রহমান গ্যাস আনতে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে সাজনা ঘরের দরজা বন্ধ করে নবজাতককে নিয়ে ঘুমিয়ে পড়েন।
সকাল সাড়ে ৯টার দিকে শিশুটির কান্না শোনে বাড়ির অন্যরা দরজায় ডাকাডাকি করেও কোন সাড়া পাচ্ছিলেন না। পরে দেওয়ালের ফাঁক দিয়ে তারা ঘরের তীরের সাথে সাজনার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙ্গে সাজনার লাশ উদ্ধার করে।
সাজনার স্বামী মিজানুর রহমান বলেন, ‘প্রায় আড়াই বছর আগে সাজনার সাথে আমার বিয়ে হয়। তিনমাস পূর্বে একমাত্র সন্তানের জন্মের পর সাজনার মধ্যে মানসিক সমস্যা দেখা দেয়। এজন্য তিনি ডাক্তারের চিকিৎসাধীন ছিলেন। বুধবার আমি অটোরিকশার জন্য গ্যাস আনতে গেলে সাজনা ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন। এখন মাতৃহীন ৩ মাসের শিশুকে কীভাবে বাঁচাবো বুঝতে পারছি না।’
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার পর বিস্তারিত জানা যাবে।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন