editor
প্রকাশিত: 12:04 AM, May 16, 2021
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নে গোয়াইনঘাট-সারীঘাট সড়কের পাশ থেকে পাঁচ লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ অভিযোগ পাওয়া গেছে।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা আলাউর রাহমান শাহেদের নেতৃত্বে ওই মহাসড়ক থেকে গাছ কাটা হচ্ছে বলে স্থানীয়রা জানান।
শনিবার (১৫ মে) সরেজমিন গিয়ে দেখা যায়, গোয়াইনঘাট-সারীঘাট সড়কের পূর্ব আলীরগাঁও ইউনিয়নের আটলিহাই কবরস্থান এলাকা থেকে এসব গাছ কাটা হচ্ছে। এর আগে গত ৯ এপ্রিল সকাল থেকে শ্রমিক দিয়ে আওয়ামী লীগ নেতারা সরকারি রাস্তার গাছ কাটা শুরু করেন।
জানা গেছে, প্রায় ৫০ বছর আগে ওই সড়কটির পাশে সরকারিভাবে শতাধিক ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ লাগানো হয়। গাছগুলো এখন বেশ বড় হয়েছে। কিন্তু কোনো প্রকার সরকারি সিদ্ধান্ত ও নিলাম ছাড়াই এসব গাছ কাটছেন আওয়ামী লীগ নেতারা। গত দুই সপ্তাহে অন্তত ২০টি গাছ কেটেছেন তারা।
খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান গোয়াইনঘাট থানার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সিলেট সড়ক ও জনপথের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসম রাস্তার কাটা গাছ গুলো জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আলাউর রাহমান শাহেদ বলেন, সরকারি সড়কের পাশে গাছগুলো আমি রোপণ করেছি। তাই এখন কেটে নেওয়া হচ্ছে। এতে দোষের কিছুতো দেখছি না। সড়কের পাশের জমিও আমার। আমার গাছ আমি কাটছি। তবে এই গাছ কাটতে সরকারি অনুমতি নেওয়া হয়নি।
সিলেট সারী রেঞ্জের রেঞ্জার সাদ উদ্দিন জানান, গোয়াইনঘাট-সারীঘাট সড়কটির পাশে লাগানো গাছগুলো তার দপ্তরের নয়। তবে রাস্তার পাশের এসব গাছ সরকারি। তাই আওয়ামী লীগ নেতারা গাছগুলো এভাবে কাটতে পারেন না।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান জানান, সারি-গোয়াইনঘাট মহাসড়কের আটলিহাই নামক স্থান থেকে সরকারি গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিলেট সড়ক ও জনপথের কর্মকর্তাদের সহায়তায় গাছগুলো জব্দ করা হয়েছে। গাছগুলো সরকারি না ব্যক্তি মালিকানাধিন তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি হলে অবশ্যই দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন