editor

প্রকাশিত: 11:04 PM, May 17, 2021

কানাইঘাটে পানি নিষ্কাশনকে কেন্দ্র করে আতাউর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু : দাফন সম্পন্ন (ভিডিও)

কানাইঘাটে পানি নিষ্কাশনকে কেন্দ্র করে আতাউর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু : দাফন সম্পন্ন (ভিডিও)

মাছুম চৌধুরী
কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের উপর ঝিঙ্গাবাড়ী হরিসিং মাটি গ্রামে গতকাল রবিবার সকাল ১০টার দিকে জলাবদ্ধতার পানি নিষ্কাসনকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিল-ঘুষি, লাথিতে আতাউর রহমান (৬০)নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় থানা পুলিশ আতাউর রহমানের উপর হামলার ঘটনার সাথে জড়িত মীর মাটি গ্রামের কুদরত উল্লাহ(৫০) তার ছেলে লিমন আহমদ(২৩) ও তার বোন মাহদিয়া(২৪)কে তাৎক্ষণিক এলাকায় অভিযান চালিয়ে আটক করে । তার মধ্যে আহত কুদরত উল্লাহকে পুলিশ হেফাজতে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাসস্থল পরিদর্শন করেছেন কানাইঘাট সার্কেলের এ.এসপি আব্দুল করিম ও থানার ওসি (তদন্ত) জাহিদুল হক। জানা যায়,বৃষ্টির কারণে হরিসিং মাটি গ্রামের আতাউর রহমান সহ অনেকের বাড়িতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা দেখা দেয়। গতকাল রবিবার সকাল ১০টার দিকে আতাউর রহমান তার ভাতিজাকে নিয়ে তার বসত বাড়ির পাশে অবস্থিত হরিসিং মাটি খাল দিয়ে পানি নিষ্কাশনের জন্য কাজ করছিলেন। এসময় পাশ্ববর্তী মিরমাটি গ্রামের কুদরত উল্লা ও তার ছেলে লিমন আহমদ,সুমন সহ পরিবারের লোকজন আতাউর রহমানকে পানি নিষ্কাশনের কাজ করতে বাধা প্রদান করে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে কুদরত পরিবারের সদস্যরা আতাউর রহমানকে কিল,ঘুষি ও লাতি মারতে থাকলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন। থানার এস.আই পিযুষ চন্দ্র সিংহ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সিলেট মর্গে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসে রেখেছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী কামরুন নাহার বাদী হয়ে কুদরত উল্লাহসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন । আতাউর রহমানের ছেলে আব্দুশ শাকুর জানিয়েছেন,তার বাবাকে কুদরত উল্লাহ ও তার ছেলে লিমন,সুমন,সালেহা বেগম,মাহদিয়া বেগম পূর্ব পরিকল্পিতভাবে কিল,ঘুষি,লাতি মেরে হত্যা করেছে। তারা এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। থানার ওসি(তদন্ত) জাহিদুল হক জানান,তুচ্ছ ঘটনা নিয়ে আতাউর রহমান মারা গেছেন। লাশের ময়ন তদন্তের পর কিভাবে আতাউর রহমান মারার গেছেন তা জানা যাবে। আমরা এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৩জনকে প্রাথমিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর যাদেরকে আসামী করা হবে তাদেরকে আটকের চেষ্টা করা হবে। বাদ মাগরিব নামাজে জানাজে দাফন সম্পন্ন করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন