editor

প্রকাশিত: 7:31 PM, January 11, 2021

৩ জেলা ৯ উপজেলা ও ৬১ ইউনিয়নে নৌকার প্রার্থী যারা

৩ জেলা ৯ উপজেলা ও ৬১ ইউনিয়নে নৌকার প্রার্থী যারা

অনলাইন ডেস্ক:

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের তিন জেলা, ৯ উপজেলা ও ৬১টি ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। সোমবার বিকালে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।আওয়ামী লীগ সভাপতি এবং দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

সভাশেষে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।তালিকা অনুযায়ী ফরিদপুর জেলা পরিষদে চেয়ারম্যান পদে মো. শামসুল হক, মাদারীপুর জেলা পরিষদে মুনির চৌধুরী এবং মৌলভীবাজার জেলা পরিষদে মিসবাহুর রহমানকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।

নওগাঁ জেলার মান্দা উপজেলায় চেয়ারম্যান পদে মো. এমদাদুল হক, বাগেরহাটের শরণখোলা উপজেলায় রায়হান উদ্দিন শান্ত, যশোর সদর উপজেলায় নুরজাহান ইসলাম নীরা, খুলনার পাইকগাছা উপজেলায় মো. আনোয়ার ইকবাল, সুনামগঞ্জ জামালগঞ্জ উপজেলায় মো. ইকবাল আল আজাদ, মাদারীপুরের শিবচর উপজেলা আ. লতিফ মোল্লা, কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মোহাম্মদ আলী, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিএইচএম কবির আহমেদ এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় স্বজন কুমার তালুকদারকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে।৬১ ইউনিয়ন: ৬১ ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী ঠিক করা হয়েছে।

টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে তোফায়েল আহমেদ। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে মোহাম্মদ অলিউল ইসলাম। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে মো. নূরুল ইসলাম। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন মো. সেলিম। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নে সুখেন মজুমদার।ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর উপজেলার বোররচর ইউনিয়নে আব্দুল আজিজ সরকার।রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নে মো. একরামুল হক, চন্দনপাট ইউনিয়নে মো. আমিনুর রহমান, সদ্যপুস্কুরিনী ইউনিয়নে মো. মকছেদুর রহমান।

রংপুর জেলা তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে মো. দেলওয়ার হোসেন, লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে মো. আবু বক্কর সিদ্দিক, পাটিকাপাড়া ইউনিয়নে মো. মজিবুল আলম। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নে মো. আব্দুল হামিদ শাহ। বগুড়া জেলা ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নে মো. হারেজ উদ্দিন আকন্দ। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নে মো. সেরাজুল ইসলাম, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে মো. খাইরুল ইসলাম। নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নে মো. মাসুদ রানা। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজানা ইউনিয়নে মো. আনোয়ার হোসেন। পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নে মো. বেলাল হোসেন খান, মণ্ডতোষ ইউনিয়নে মো. আফছার আলী।চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নে মোহা. শফিকুর রহমান। আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নে মো. তরিকুল ইসলাম।

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন মো. মোরশেদ আলী। বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নে শেখ রফিকুল ইসলাম।বরগুনা জেলার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নে নূর মোহাম্মদ। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নে আ. মালেক আকন্দ। ভোলা জেলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে মো. ফরহাদ হোসেন (মুরাদ)। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে মো. ফয়সাল ওয়াহিদ। উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে মো. খায়রুল বাশার লিটন।

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নে বিভা মণ্ডল। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে মো. দেলোয়ার হোসেন সরদার।নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া। ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে জুবের আলম কবীর রূপক। ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নে মো. আবুল কালাম আজাদ। ফুলবাড়িয়া উপজেলা বালিয়ান ইউনিয়নে মো. মফিজউদ্দিন মণ্ডল। নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নে মো. আব্দুল হালিম খান। সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে মাহমুদ আহমদ। ওসমানীনগর উপজেলা সাদিপুর ইউনিয়নে মো. কবির উদ্দিন আহমদ। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নে মো. আব্দুর রশী, মির্জাপুর ইউনিয়নে অপূর্ব চন্দ্র দেব। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে বাবুল হোসেন খান।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুণ্টা ইউনিয়নে শেখ মো. হাবিবুর রহমান। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নে মো. আ. করিম। চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার ইউনিয়নে মো. মনির হোসেন, গোহট উত্তর ইউনিয়নে মো. কবির হোসেন। মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে সেলিম মিয়া, সুলতানাবাদ ইউনিয়নে হাবিবা ইসলাম সিফাত। শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নে মো. রুহুল আমিন। লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে নুরুল আমিন। রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে শাহনাজ আক্তার।

রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে শাহিনুর বেগম রেখা। চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নে মো. জসিমউদ্দিন। ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নে মো. শফিউল আজম, সুয়াবিল ইউনিয়নে জয়নাল আবেদীন।মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে এমএ কাশেম।লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে এসএম ইউনুচ, লোহাগাড়া ইউনিয়নে মোহাম্মদ নূরুছফা, আধুনগর ইউনিয়নে মুহাম্মদ নূরুল কবির।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন