editor

প্রকাশিত: 7:55 PM, January 11, 2021

বিদেশে আটকেপড়া শ্রমিকদের দেশে আনতে প্রণোদনার সুপারিশ

বিদেশে আটকেপড়া শ্রমিকদের দেশে আনতে প্রণোদনার সুপারিশ

অনলাইন ডেস্ক:

করোনা পরিস্থিতির কারণে বিদেশে বেকার অবস্থায় আটকেপড়া শ্রমিকদের দেশে ফেরত আনতে বিশেষ প্রণোদনা দেওয়ার সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট নবায়নের সুবিধার্থে সেখানে মোবাইল পাসপোর্ট সেন্টার স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ। বৈঠকে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, অধ্যাপক মো. আলী আশরাফ, মৃনাল কান্তি দাস ও পংকজ নাথ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটির সূত্র জানায়, করোনা পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মালয়েশিয়াসহ মধ্য প্রাচ্যের অধিকাংশ দেশে বাংলাদেশী শ্রমিকরা ভয়াবহ সংকটে পড়েছে। অনেকে বেকার হয়েও করোনার কারণে দেশে ফিরতে পারছে না। আবার অনেকের ভিসার মেয়াদও শেষ হলেও নবায়ন করতে না পারায় দেশে ফিরতে পারছে না। ফলে আটকে পড়া শ্রমিকদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। এরপর করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার কারণে বিমানের ব্যয় নির্বাহের জন্য ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

যা বেকার হওয়া শ্রমিকদের জন্য নতুন সংকট তৈরি করেছে। এ নিয়ে কমিটির সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন।সূত্র জানায়, ওই সকল জটিলতা নিরসন করে কিভাবে বিদেশে অবস্থানরত শ্রমিকদের দেশে ফেরত আনা যায় সে বিষয়ে কমিটির পক্ষ থেকে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিশেষ করে প্রবাসীকর্মীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া সাময়িকভাবে কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যে সব কর্মীদের চাকরি চলে গেছে, তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছ থেকে বিশেষ ভর্তুকি নিয়ে বিমান মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়েছে।

এছাড়া বৈঠকে বিদেশে অবস্থানরত কর্মীদের পাসপোর্ট সেবা প্রদানের জন্য, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মোবাইল পাসপোর্ট অফিস (মেশিনসহ) স্থাপন করা যায় কিনা সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে। আর দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে ভিজিট ভিসায় যারা বিভিন্ন দেশ সফর করছেন নির্ধারিত সময়ের মধ্যে যাতে দেশে ফিরে আসেন, সে বিষয়টি নিশ্চিত করতে ভ্রমণকারীদের কাছে থেকে আন্ডারটেকেন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।উল্লেখ্য, গত অক্টোবর মাসে সংসদীয় কমিটির বৈঠকেও বিদেশে আটকেপড়া শ্রমিকদের বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, আবুধাবিতে বাংলাদেশি কিছু সংখ্যক কর্মীকে করোনা মহামারির জন্য ঢুকতে না দিয়ে ফেরত পাঠায়। ওই সময় বিমানকে তাদের আবার নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়। তবে বিমান কর্তৃপক্ষ সেসময় বিনা ভাড়ায় তাদের নেয়নি। কমিটির পক্ষ থেকে এধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন