editor
প্রকাশিত: 6:58 PM, May 27, 2021
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম বাবুল বলেছেন, বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রপ্রতি পল্লীবন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মী বদ্ধপরিকর রয়েছেন। আমি জাতীয় পার্টির একজন কর্মী হিসেবে স্ধাারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। যদি পার্টি আমাকে মনোনয়ন না দেন তবুও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে আমি পার্টির নেতাকর্মী সহ এই আসনের জনগণের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এবং লাঙ্গল প্রতীক নিয়ে যেই আসুন আমি তাঁর পক্ষে কাজ করে যাবো।
নজরুল ইসলাম বাবুল গতকাল (২৬ মে) বুধবার ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের পশ্চিম মল্লিকপুরে ও ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ে পৃথক মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। তিনি জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীকে দলের সিদ্ধান্ত মেনে জাতীয় পার্টিকে সুসংহত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় পাটির চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট মো. গিয়াস উদ্দিন আহমদ, মো. আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক খান, এডভোকেট মো. আব্দুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শহিদ লস্কর বশীর, ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির আহ্বায়ক আব্দুল বারী।
পৃথক মতবিনিময় সভায় অন্যানদের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম চুনু, দুলাল মিয়া, আতাউর রহমান, রুহেল আহমদ, সিদ্দেক আলী, ছানু মিয়া, মুন্না আহমদ, সেজান আহমদ, আবুল কালাম মেম্বার, আব্দুল মতিন, হাসানুর রশিদ হাসান, শাহিন আহমেদ, কয়েস আহমদ, শামিম আহমদ, আরিফুজ্জামান মিসবাহ, ফয়সল আহমদ, আল আমিন মিন্টু, কিনুর আহমেদ, শিপলু মিয়া, শিপন মিয়া, রাজু মিয়া, আব্দুল আহাদ প্রমুখ। পরে নজরুল ইসলাম বাবুল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফেঞ্চুগঞ্জ বাজারে দিনভর গণসংযোগ করেন।বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন