editor
প্রকাশিত: 12:19 AM, June 7, 2021
বালাগঞ্জ প্রতিনিধি
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ডাকসু’র প্রাক্তন সদস্য, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক, ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্ঠা বীরমুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান বালাগঞ্জবাসীর সাথে দিনভর ব্যস্ত সময় পার করলেন।
তিনি রবিবার বালাগঞ্জ উপজেলার জনকল্যাণ বাজার, মোরার বাজার ও বালাগঞ্জ সদর এলাকায় গণসংযোগ করেন এবং বালাগঞ্জ বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ শায়খুল হাদীস আল্লামা গহরপুরী হুজুরের কবর জিয়ারত করেন ও বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুরের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।
বীরমুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান বলেন, আগামী ১৪ জুলাই সিলেট-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগে সভাপতি জননেত্রী শেখ হাসিনা যেন আমাকে মনোনয়ন প্রদান করেন সেই দোয়া সবার কাছে চাই।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জুনেদ আহময়, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা রাবিব মোহতাদি চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছাত্রনেতা দেওয়ান ফাহিম, আশরাফুল করিম সৌরভ, সানজিদ চৌধুরী, দেওয়ান রাকাদ প্রমূখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন