admin
প্রকাশিত: 7:29 PM, January 14, 2021
রাজধানীর মাষ্টারমাইন স্কুলের ছাত্রী আনুশকাকে ধর্ষণ এবং হত্যা সহ দেশব্যাপী নারী ও শিশুদের উপর নির্যাতন নিপীড়নের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর আলীয়া মাদ্রাসা সম্মুখে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে এই প্রতিবাদ জানান নেতৃবৃন্দরা।
নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট জেলা আহ্বায়ক ডা. শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব তাহসিন শারমিন তামান্নার পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট মহানগরের আহ্বায়ক অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সংগঠনের জেলা সদস্য বোরহান উদ্দিন, কল্লোল জ্যোতি বিশ^াস জয়, জয়নুল ইসলাম, খালেদ আহমদ হোসেন, মাসুম পারভেজ, জাকির হোসেন, মহিলা দল নেত্রী ফাতেমা জামান রুজি, মিনারা হোসেন, তানিয়া রহমান, আনোয়ারা খানম।
একাত্মতা পোষণ করে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. এহছানুল করিম মিশু, আলী আকরব রাজন, বিকাশ চন্দ্র দাস, কামরান উদ্দিন অপু, করিম শেখ, হাবিব মোল্লা, মুক্তার আহমদ, ছাল মিয়া, গফফার আহমদ প্রমুখ।
মোমবাতি প্রজ্জ্বল অনুষ্ঠানে বক্তারা বলেন, একের পর এক এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটে যাচ্ছে অথচ প্রশাসন দোষী ব্যক্তিদের গ্রেফতার করে এখনো শাস্তি দিতে পারেনি। বর্তমান সরকার নারী ও শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বক্তারা বলেন, অনতিবিলম্বে এ ধরনের দোষীদের ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া উচিত। বিজ্ঞপ্তি
3 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
3 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
7 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
5 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
5 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
3 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
5 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’