editor

প্রকাশিত: 6:15 PM, May 27, 2021

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ পালিত

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ পালিত

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহের কর্মসূচীতে মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তারা বলেছেন, স্বজনরা গুমের শিকার ব্যক্তিদের স্বাভাবিক জীবন ফিরে পেতে চায়। সরকার তাদের বের করে দিলে স্বজনদের নিয়ে সুন্দর ভাবে জীবন যাপন করতে পারবেন। তাই স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে গুমের বিচার করতে হবে।
গুম হওয়া স্বজনদের সংগঠন মায়ের ডাক ও মানবাধিকার সংগঠন অধিকারের সাথে সংশ্লিষ্ট হিউম্যান রাইটস্ ডিফেন্ডার নেটওয়ার্ক সিলেট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ মে) সিলেট প্রেসক্লাবের সামনে ‘গুম বন্ধ কর-গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’ শীর্ষক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা একটি জরিপের বরাত দিয়ে আরো বলেন, ২০০৯ সালের ১লা জানুয়ারী থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ৫ শ ৯৮ জন গুমের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। গুমের শিকার মানুষদের স্বজনরা প্রিয়জনদের হারিয়ে দুঃসহ কষ্ট করে বেড়াচ্ছেন। ছেলের সন্ধান না পেয়ে কোন বাবা অসুস্থ হয়ে পড়েছেন। কেউ ভাই হারানোর বেদনা নিয়ে দুঃসহ জীবন কাটাচ্ছে। কারো কারো পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। এসব পরিবারের দুঃখ গুচাতে গুম হওয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ সকল ব্যক্তিদের ফিরিয়ে দিতে হবে।
মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের কো-অর্ডিনেটর সাংবাদিক মোঃ মুহিবুর রহমানের সভাপত্বিতে এতে আলোচনায় অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোঃ রেনু, নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা এম ইলিয়াস আলীর একান্ত সহকারী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ ময়নুল হক প্রমুখ।
সপ্তাহ উপলক্ষে মায়ের ডাক ও হিউম্যান রাইটস্ ডিফেন্ডার নেটওর্য়াকের বিবৃতি পাঠ করেন গুম হওয়া ছাত্রদল নেতা জুনেদ আহমদের ভাই হাসান মঈন উদ্দিন আহমদ (মঈনুল)।
কর্মসূচীতে অংশ নেন সিলেট মেট্টোপলিটন ’ল কলেজের অধ্যাপক এডভোকেট সৈয়দ কাওসার আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুজ্জামান, বিএনপি নেতা ইলিয়াস আলীর গাড়ী চালক আনছার আলীর স্ত্রী মুক্তা বেগম ও কন্যা চাঁদনী, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের মহাসচিব আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সিনিয়র সাংবাদিক আফতাব উদ্দিন, সাংবাদিক শেখ আব্দুল মজিদ, মানবাধিকার কর্মী আলী আহসান হাবিব, যুক্তরাজ্য বিএনপি নেতা কাওসার আহমদ, জেলা যুবদল নেতা জয়নুল ইসলাম, আব্দুল খালিক, বিশ্বনাথ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাশেদুর রহমান রানা, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান পাবেল, কামরান হোসেন, নির্ঝর রায়, ছাত্রনেতা তানিমুল ইসলাম তানিম, রিপন আহমদ, ব্যবসায়ী নেতা ছাব্বির আহমদ, কুতুব আলী, ফয়সল আহমদ, কলেজ শিক্ষার্থী জুবায়ের আহমদ, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আহমদ হোসাইন রাহী ও মাহমুদা রহমান সামিয়া প্রমুখ।
এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন বলেন, পরিবারের কথা চিন্তা করে গুম হওয়া ব্যক্তিদের ফিরে দিতে হবে। স্বজনরা তাদের গুম হওয়া ব্যক্তিদের ফিরে পেতে চায়।
সাংবাদিক ইকবাল সিদ্দিকী বলেন,দেশে অনেক মানুষ গুম হয়েছেন। তাদের স্বজনরা তাদের পাওয়ার জন্য প্রহর গুনছেন। তাই স¦াধীন বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এসব গুমের বিচার করতে হবে।
সাংবাদিক মোঃ মুহিবুর রহমান বলেন, গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চাই। আমরা সাবেক সংসদ সদস্য ইলিয়াছ আলীসহ সিলেটে যারা গুম হয়েছেন তাদের সন্ধান দাবী করছি।
এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন