admin

প্রকাশিত: 7:50 PM, January 14, 2021

উদ্বেগ- উৎকন্ঠায় ইভিএমে ভোট, পৌরসভা নির্বাচনে শেষ প্রচারনায় উত্তাল জগন্নাথপুর

উদ্বেগ- উৎকন্ঠায় ইভিএমে ভোট, পৌরসভা নির্বাচনে শেষ প্রচারনায় উত্তাল জগন্নাথপুর

3

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের শেষ প্রচারনায় ব্যস্ত সময় পার করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তবে প্রথমবারের মত ভোট হচ্ছে ইভিএমে। এ নিয়ে ভোটারদের মধো রয়েছে উদ্বেগ-উৎকন্ঠা। এ দিকে মেয়র প্রার্থীরা গতকাল নির্বাচনি শেষ জনসভা করার কথা থাকলেও আওয়ামীলীগ প্রার্থীর সমর্থনে বিকেলে নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হলেও অন্য প্রার্থীদের শেষ জনসভা চোঁখে পড়েনি। বাকিরা প্রচার প্রচারনা ও গনসংযোগের মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন।
১৬ জানুয়ারী অনুষ্ঠিত জগন্নাথপুর পৌর নির্বাচনকে সামনে রেখে বিজয় নিশ্চিত করার লক্ষে, সভা-সমাবেশ, মতবিনিময়, উঠান বৈঠক, পথসভা ও মিছিলে মিছিলে ভোটারদের আকৃষ্ট করতে নানা কৌশলে মাঠ চষিয়ে বেড়িয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। স্বল্প^ বলয়ের লোকজন ও সমর্থকদের নিয়ে বিভিন্ন তৎপরতার মাধ্যমে ভোটারদের কাছে টানার চেষ্ঠা করেছেন তারা। হাট বাজার পাড়া মহল্লা ও চায়ের দোকানেও ছিল নির্বাচনী আমেজ। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের জন্য ভোট চেয়েছেন নানা কৌশলে। তবে কে হবেন এবারের নির্বাচনে পৌর পিতা ও ওয়ার্ডের অভিভাবক এ নিয়ে ভোটারদের মধ্যে জল্পনা-কল্পনার শেষ নেই। পৌর নির্বাচনে জগন্নাথপুর পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্ধিদ্বতা করছেন ৫ জন।
তারা হচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী, বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া (নৌকা) বিএনপি মনোনিত প্রার্থী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী হারুনুজ্জামান (ধানের শীষ) স্বতন্ত্র মেয়র প্রার্থী, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আক্তারজ্জামান আক্তার, (চামচ) যুক্তরাজ্যের নর্থ ওয়েলস আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি নেতা আমজাদ আলী শফিক, মোবাইল ফোন) ব্যবসায়ী বিষ্ণু চন্দ্র রায়, (জগ) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সবাই যার যার মত করে নির্বাচনি প্রচার প্রচারনা ও কার্যক্রম পরিচালনা করলেও মূলত: আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া ও স্বতন্ত্র প্রার্থী, সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তারের মধ্যে মূল লড়াই হবে বলে ধারনা করছেন সচেতন ভোটাররা।
জানা যায়, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান আক্তারের পক্ষে মাঠে কাজ করছেন স্থানীয় বিএনপির একটি অংশ। তার বলয়ের নেতা কর্মীরা মাঠে ছাড় দিতে নারাজ। তারা প্রকাশ্যে ও গোপনীয় ভাবে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী সকল কার্যক্রম। যার ফলে খানিকটা বেকায়দায় রয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী হাজী হারুনুজ্জামান। যদিও নির্বাচনি মাঠে বিএনপি’র একটি বৃহৎ অংশ শক্ত অবস্থান নিশ্চিত করার চেষ্টা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী হাজী হারুনুজ্জামান। ২০২০ সালের ১১ জানুয়ারি তৎকালীন পৌর মেয়র হাজী আব্দুল মনাফ মৃত্যৃবরণ করলে পৌর আসনটিতে উপনির্বাচন অনুষ্টিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, প্রয়াত মেয়র হাজী আব্দুল মনাফের পুত্র সেলিম আহমদকে পরাজিত করে মেয়র হিসেবে দ্বিতীয়বারের মত নির্বাচিত হন।
তবে এবারের পৌর নির্বাচনে অংশ নেননি মনাফ পুত্র সেলিম। জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্টাতা সভাপতি ও জগন্নাথপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ হিরন মিয়া আকষ্মিক মৃত্যুবরণ করলে উপনির্বাচনে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন তাঁর ছেলে মিজানুর রশীদ ভূইয়া। দু’ দফা উপনির্বাচনে নির্বাচিত হওয়ার পর তিনি পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে দৃষ্টান্ত স্থাপন করেন। তার পিতার স্বপ্ন বাস্তবায়ন ও একটি আধুনিক পৌরসভা গঠনে নানা প্রদক্ষেপ গ্রহন করেন তিনি। এ ছাড়া সরকার দলের একজন প্রার্থী হিসেবেও তার একটি গ্রহনযোগ্যতা রয়েছে। ভোটাররা মনে করছেন উন্নয়নের জন্য তাকে নির্বাচিত করলে পৌরবাসীর কাংখিত প্রত্যাশা পূরণ হবে। সাবেক পৌর মেয়র আক্তারুজ্জান আক্তারেরও মাঠে রয়েছে ব্যাপক গ্রহনযোগ্যতা। পৌর মেয়র থাকাকালীন সময়ে নানা উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে তিনি অসংখ্য নাগরিকের কাছে ম্যান্ডেড অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি মেয়র থাকাবস্থায় সকল মহলের মধ্যে আস্থা তৈরী করেছেন যার ফলে সতন্ত্র প্রার্থী হয়েও তিনি রয়েছেন মূল প্রতিদ্বন্ধিতায়। অনুসন্ধানে দেখা গেছে, অতীত ও বর্তমান সময়ে এই দুই পরিবার পৌর নির্বাচনে এখানকার জনপ্রতিনিধিত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ১৯৯৯ ইং সনে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নেতা প্রয়াত আব্দুস সামাদ আজাদ তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে সাথে নিয়ে ৪ নং জগন্নাথপুর সদর ইউনিয়ন পরিষদকে পৌরসভায় রূপান্তর করেন।
এর আগে ইউনিয়ন পরিষদ থাকাকালে উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্টাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম হারুনুর রশীদ হিরন মিয়া জগন্নাথপুর সদর ইউনিয়ন পরিষদের একাধিকবার চেয়ারম্যান সহ পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। আর তাঁর সব সময়ের নির্বাচনি প্রতিদ্বন্ধী ছিলেন উপজেলা জাতীয় পার্টির আমৃত্য সভাপতি ও বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব, সতন্ত্র মেয়রপ্রার্থী আক্তারুজ্জামানের বড় ভাই মরহুম আছাব আলী। তিনিও জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তাদের মধো আত্মীয়তার বন্ধনও রয়েছে। এদিকে বিগত দু’টি নির্বাচনে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ বিএনপি’র প্রার্থী হলেও তেমন কোন সুবিদা করতে পারেনি। এবারের পৌর নির্বাচনে চমক দেখাতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী হারুনুজ্জামানকে বিএনপির প্রার্থী করা হয়। হাজী হারুনুজ্জামানের স্থানীয় বিএনপিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ১৯৯৮ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাতিলের প্রতিবাদে জগন্নাথপুরে মিছিল চলাকালীন সময়ে তাঁর ভ্রাতা উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান নিহত হন। তাছাড়া তিনি সালিশী ব্যক্তি হিসাবে এলাকায় বেশ পরিচিতি রয়েছে। এদিকে সতন্ত্র মেয়র প্রার্থী, যুক্তরাজ্যের নর্থ ওয়েলস এর সাউথ ওয়ার্ডের কাউন্সিলর, সাবেক ডেপুটি মেয়র ও নর্থ ওয়েলস আওয়ামীলীগের সহ সভাপতি, বিশিষ্ট কমিউনিটি নেতা আমজাদ।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

4 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায়

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

8 সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। হাজিপুর, প্রতাপুর,

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

2 সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

8 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম,

২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার আসামি হামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড

২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার আসামি হামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড

3 স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

3 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

1 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

5 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে

1
4