admin

প্রকাশিত: 8:09 PM, June 24, 2021

সিলেটে প্রস্তুত কিশোর অপরাধীদের তালিকা, শিগগির অভিযান

সিলেটে প্রস্তুত কিশোর অপরাধীদের তালিকা, শিগগির অভিযান

সিলেটে প্রস্তুত কিশোর অপরাধীদের তালিকা, শিগগির অভিযান

নিজস্ব প্রতিবেদক
সিলেটে দিন দিন বেড়েই চলছে কিশোর অপরাধ। বেপরোয়া কিশোর অপরাধীরা গড়ে তুলেছে এলাকাভিত্তিক গ্রুপ। আধিপত্য বিস্তার ও অপরাধমূলক কর্মকান্ড নিয়ে এসব গ্রুপের মধ্যে প্রায়ই ঘটছে সংঘাত, সংঘর্ষ ও হানাহানি। নিজেদের মধ্যে মারামারি ছাড়াও চুরি, ছিনতাই, এমনকি খুনোখুনিতেও জড়িয়ে পড়ছে কিশোর অপরাধীরা।

সিলেট নগরে কিশোর অপরাধ বেড়ে যাওয়ায় শঙ্কিত অভিভাবকরা। এই অবস্থায় কিশোর অপরাধ দমনে বিশেষ উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। এতোদিন অভিভাবকদের সতর্ক ও অপরাধের সাথে যুক্ত কিশোরদের কাউন্সিলিং করা হয়েছিল। কিন্তু এতোও যারা সংশোধন হয়নি তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযানে নামতে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এ লক্ষ্যে কিশোর অপরাধীদের তালিকাও প্রস্তুত করেছে পুলিশ ও র‌্যাব।

সূত্র জানায়, নগরের আম্বরখানা, বড়বাজার, ইলেকট্রিক সাপ্লাই, কাজিটুলা, কুমারপাড়া, টিলাগড়, শিবগঞ্জ, নয়াসড়ক, মিরাবাজার, লামাবাজার, পূর্ব জিন্দাবাজার, মেডিকেল রোডসহ বিভিন্ন স্থানে গড়ে ওঠেছে এলাকাভিত্তিক কিশোর গ্যাং। এসব গ্যাং এর সদস্যরা আধিপত্য বিস্তার নিয়ে প্রায় মারামারিতে লিপ্ত হয়। গ্রুপের নিয়ন্ত্রণাধীন এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি, মাদক ব্যবসা, মাদকস্পট নিয়ন্ত্রণ, জুয়ার আসর, চুরি-ছিনতাই, অপহরণ, মুক্তিপণ আদায় ও ইভটিজিংসহ সবধরণের অপরাধ নিয়ন্ত্রণ করে থাকে তারা। এক গ্রুপ, অন্য গ্রুপের এলাকায় হস্তক্ষেপ করলেই লেগে যায় মারামারি। সন্ধ্যা হলেই পাড়া-মহল্লার গলির মুখে আড্ডা বসায় এসব গ্রুপের কিশোররা। তাদের হাতে প্রায়ই নাজেহাল হতে হয় বয়স্ক মানুষদেরও।

ইতোমধ্যে এসব কিশোর অপরাধীদের চিহ্নিত করেছে র‌্যাব। কিশোর গ্যাংগুলোর অপকর্ম নির্মূল করতে শিগগিরই অভিযানে নামার কথা জানিয়েছেন র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ওবাইন। তিনি জানান, কিশোর অপরাধীদের গতিবিধি লক্ষ্য রাখা হচ্ছে। ইতোমধ্যে গ্যাং লিডারসহ কিশোর অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে শিগগির অভিযান শুরু করবে র‌্যাব।

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সূত্র জানায়, কিশোর অপরাধীদের সুস্থ জীবনে ফিরিয়ে নিতে বর্তমান পুলিশ কমিশনার নিশারুল আরিফ বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। এই উদ্যোগের অংশ হিসেবে দেড় শতাধিক কিশোর অপরাধীর তালিকা তৈরি করা হয়। প্রথমে এসব অপরাধী ও তাদের অভিভাবককে ডেকে আনা হচ্ছে। অভিভাবককে তার সন্তান সম্পর্কে সতর্ক করা হচ্ছে। আর কিশোর অপরাধীকে সুস্থ জীবনে ফিরে আসতে কাউন্সিলিং করা হয়। এরপরও যারা অপরাধ কর্মকান্ড থেকে সরে আসেনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ জানান, ‘কিশোর বয়সে সবার মধ্যে একটা হিরোইজম কাজ করে। এসময় না বুঝে বা বন্ধু-বান্ধবদের পাল্লায় পড়ে নানা অপরাধে জড়িয়ে পড়ে। আমরা চাই না এদেরকে জেলে পাঠিয়ে ক্রিমিনাল বানাতে। সে জন্য তালিকা করে তাদের অভিভাবকদের ডেকে এনে তার সন্তানের ব্যাপারে খেয়াল রাখতে সতর্ক করা হচ্ছে। অপরাধে জড়িয়ে পড়া কিশোরদেরও কাউন্সিলিংয়ের মাধ্যমে সঠিক পথে আনার চেষ্টা চলছে। কিন্তু এই মানবিক উদ্যোগের পরও যারা অপরাধ জগতের সাথে সম্পর্ক ছিন্ন করছে না, তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে পুলিশ কোন ছাড় দেবে না।’

 

ডিএসএস/২৪ /জুন/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে