editor
প্রকাশিত: 12:10 AM, June 26, 2021

দাউদপুরে হাবিবের নির্বাচনী সভায় যুবলীগ-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আসনে উপ-নির্বাচন আগামী ২৮ জুলাই। সেই নির্বাচনকে সামনে রেখে নৌকার মনোনীত প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও দূযোর্গ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রথমে ৩টি উপজেলায় আওয়ামী লীগের বর্ধিত সভা সম্পন্ন করেন। পর্যাক্রমে নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে ৩টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা চালিয়ে যাচ্ছেন।
সেই ধারাবাহিকতায় শুক্রবার দক্ষিণ সুরমা দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। বিকেলে ইউনিয়নের চৌধুরী বাজারস্থ শাহ-দাউদ কমিনিউটি সেন্টারে সভায় শুরুর পূর্বে উপজেলা যুবলীগের সদস্য মনসুর আহমদ চৌধুরী ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাহিমুল ইসলাম লিহিনের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানান স্থানীয়রা।
এই বিষয়ে উপজেলা যুবলীগের সদস্য মনসুর আহমদ চৌধুরী বলেন, দুই কর্মীর মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। বড় ধরনের কোন বিশৃঙ্খলা হয় নি।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাহিমুল ইসলাম লিহিন বলেন, নৌকার প্রার্থী সভাস্থলে পৌছার পর নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খরা সৃষ্টি হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের শীর্ষস্থান নেতাকর্মীর মধ্যস্থতায় বিষয়টি পরে বসে দেখার আশ^াসের ভিত্তিতে বড় ধরনের কোন বিশৃঙ্খলা হয় নি।
তবে এই বিষয়ে শাহ-দাউদ কমিনিউটি সেন্টারের মালিক ওয়েস আহমদ বলেন, মনসুর ও লিহিন সমর্থকদের মধ্যে সংঘর্ষে আমার সেন্টারের প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি সেন্টার ভাড়া দিতে চাইনি। সবার অনেক অনুরোধে সেন্টার ভাড়া দিয়েছি।
এই বিষয়ে দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক আতিকুল হক আতিকের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলে তারা ফোন রিসিভ করেন নি।
এই বিষয়ে এসএমপি’র মোগলবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ফোর্স পাঠানো হয়। কিন্তু পুলিশ যাওয়ার পূর্বে সমস্যাটি স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রন করা হয়।
ডিএসএস/২৬ /জুন/২০২১/নুরুল
7 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
5 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
6 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
7 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
8 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
1 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
6 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে