editor

প্রকাশিত: 12:09 PM, June 27, 2021

সিলেটে করোনায় এক সপ্তাহে আক্রান্ত ৮২৫, মৃত্যু ১৭

সিলেটে করোনায় এক সপ্তাহে আক্রান্ত ৮২৫, মৃত্যু ১৭

নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে অতিমারি করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু হার বাড়ছেই। গত ৭ দিনে এ বিভাগে আক্রান্ত হয়েছেন ৮২৫ জন। এ ৭ দিন প্রতিদিন গড়ে ১১৭.৮৬ জন করে আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১৭ জন। ওই সময়ে সুস্থ হয়েছেন ৫৬৬ জন। প্রতিদিন গড়ে সুস্থ হচ্ছেন প্রায় ৮০ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য বিভাগের দৈনিক বুলেটিন থেকে জানা যায়, ২০ জুন থেকে ২৬ জুন করোনা আক্রান্ত ৮২৫ জনের মধ্যে ২০ জুন ১১১ জন, ২১ জুন ৭৭ জন, ২২ জুন ১১৩ জন, ২৩ জুন ১২২ জন, ২৪ জুন ১২৫ জন, ২৫ জুন ১৫৫ জন ও ২৬ জুন ১২২ জন রয়েছে।

এছাড়া, ২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত এই ৭ দিনে এ বিভাগে করোনায় মারা গেছেন ১৭ জন। এর মধ্যে ২০ জুন ২ জন, ২১ জুন ২ জন, ২২ জুন ৩ জন, ২৪ জুন ৪ জন, ২৫ জুন ৩ জন ও ২৬ জুন ৩ জন মারা যান। তবে, ২৩ জুন করো মৃত্যু হয়নি।

আর, ২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত এই ৭ দিনে সুস্থ রোগীর সংখ্যা ৫৬৬ জন। যার গড় ৮০ দশমিক ৮৬। তারিখ অনুযায়ী সুস্থতার সংখ্যা হলো- ২০ জুন ৩৯ জন, ২১ জুন ৯০ জন, ২২ জুন ১০৩ জন, ২৩ জুন ৯৯ জন, ২৪ জুন ৮৫ জন, ২৫ জুন ১০০ জন ও ২৬ জুন ৫০ জন।

সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীম জানান, পরীক্ষার হার বাড়ার সাথে সাথে সিলেটেও শনাক্তের সংখ্যা বাড়ছে। সারা দেশেই সংক্রমণ বাড়ছে, সিলেটও এর ব্যতিক্রম নয় বলে তার মন্তব্য।

সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান গতকাল শনিবার সিলেট প্রেসক্লাবের অনুষ্ঠানে বলেন, আমরা একটি দুর্যোগময় সময় পার করছি। এ থেকে পরিত্রাণের জন্য বিশেষ করে সচেতনতা বাড়াতে আমাদের সম্মিলিতভাবেই প্রচার-প্রচারণা চালাতে হবে। জনসাধারণের মধ্যে মাস্ক পরার প্রবণতা একবারেই কম উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, যেভাবেই হোক সবাইকে মাস্ক পরতে বাধ্য করতে না করলে আমরা নিরাপদ থাকবো না।

বিশেষজ্ঞরা জানান, করোনা মহামারি থেকে বাঁচতে হলে সকলকে সচেতন হতে হবে। সকলকে সরকারি বিধি নিষেধ মেনে চললে মহামারি থেকে বাঁচা যাবে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত ৩০ মে থেকে ১৯ জুন পর্যন্ত এই ২১ দিনে শনাক্ত রোগীর সংখ্যা ১৬৬৪ জন। আর তারিখ অনুযায়ী আক্রান্তের সংখ্যা হলো- ৩০ মে ৫০ জন, ৩১ মে ১০১ জন, ১ জুন ৮৪ জন, ২ জুন ১২১ জন, ৩ জুন ৭৪ জন, ৪ জুন ৭৪ জন, ৫ জুন ৮৩ জন, ৬ জুন ৫০ জন, ৭ জুন ৫১ জন, ৮ জুন ৬৯ জন, ৯ জুন ৮২ জন, ১০ জুন ৯২ জন, ১১ জুন ৯৪ জন, ১২ জুন ৪৬ জন, ১৩ জুন ৭১ জন, ১৪ জুন ৮৪ জন, ১৫ জুন ১১৮ জন, ১৬ জুন ৬৮ জন, ১৭ জুন ১১৭ জন, ১৮ জুন ৮২ জন, ১৯ জুন ৫৩ জন।
আর ৩০ মে থেকে ১৯ জুন পর্যন্ত এই ২১ দিনে সুস্থ রোগীর সংখ্যা ১৪৭০ জন। আর তারিখ অনুযায়ী সুস্থতার সংখ্যা হলো- ৩০ মে ২৭ জন, ৩১ মে ৬০ জন, ১ জুন ৭২ জন, ২ জুন ৮২ জন, ৩ জুন ৭১ জন, ৪ জুন ৫০ জন, ৫ জুন ৬১ জন, ৬ জুন ৬৮ জন, ৭ জুন ৭১ জন, ৮ জুন ৬২ জন, ৯ জুন ৭৮ জন, ১০ জুন ৬৭ জন, ১১ জুন ৫৬ জন, ১২ জুন ৫৩ জন, ১৩ জুন ৮০ জন, ১৪ জুন ৭১ জন, ১৫ জুন ৮৫ জন, ১৬ জুন ৯২ জন, ১৭ জুন ১১৯ জন, ১৮ জুন ৭৩ জন, ১৯ জুন ৭২ জন।

এছাড়া, ৩০ মে থেকে ১৯ জুন পর্যন্ত এই ২১ দিনে এ বিভাগে করোনায় মারা গেছেন ৪২ জন। এর মধ্যে ৩০ মে ২ জন, ৩১ মে ১ জন, ১ জুন ৩ জন, ২ জুন ২ জন, ৩ জুন ২ জন, ৪ জুন ৩ জন, ৫ জুন ১ জন, ৬ জুন ৩ জন, ৭ জুন ৪ জন, ৮ জুন ১ জন, ৯ জুন ১ জন, ১০ জুন ২ জন, ১১ জুন কেউ মারা যাননি, ১২ জুন ২ জন, ১৩ জুন ২ জন, ১৪ জুন কেউ মারা যাননি, ১৫ জুন ২ জন, ১৬ জুন ৭ জন, ১৭ জুন ২ জন, ১৮ জুন ১ জন, ১৯ জুন ১ জন। ২৪ ঘণ্টায় তিন মৃত্যু, শনাক্ত ১২২

এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ( শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) ১২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় করোনার আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন এবং করোনামুক্ত হয়েছেন ৫০ জন।

গতকাল শনিবার সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিভাগে নতুন শনাক্ত ১২২ জনের মধ্যে সিলেট জেলার ৬৪ জন, সুনামগঞ্জ জেলার ১০ জন, হবিগঞ্জ জেলার ৭ জন ও মৌলভীবাজার জেলার ৪১ জন ।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৩ জন করোনায় মারা গেছেন। মারা যাওয়া ৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৬২ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৭৮ জন, সুনামগঞ্জ জেলার ৩১ জন, হবিগঞ্জ জেলার ১৯ জন ও মৌলভীবাজার জেলার ৩৪ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলার ৯ জন ও মৌলভীবাজার জেলার ৩ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চার জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৯৯ জন। এর মধ্যে সিলেট জেলার ২৮১ জন, সুনামগঞ্জ জেলার ৬ জন, হবিগঞ্জ জেলার ২ জন ও মৌলভীবাজার জেলার ১০ জন।

গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনামুক্ত ৫০ জনের সকলেই সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ২৪ হাজার ৯২৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৪৯১ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৯৩৪ জন, হবিগঞ্জ জেলার ২ হাজার ৬৩৩ জন ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৮৭১ জন। অন্যদিকে, সিলেট বিভাগে করোনা মুক্ত হয়েছেন ২৩ হাজার ১৯১ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৭১২ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৮০৯ জন, হবিগঞ্জ জেলার ২ হাজার ৯৮ জন ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৫৭২ জন।

ডিএসএস/২৭/জুন/২০২১/আল-আমিন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন