admin
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হাফিজুর রহমান (২৮)। সে বিশ্বনাথ উপজেলা রামপাশা ইউনিয়নের মদনপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে,দির্ঘদিন আগে হাফিজুরের সঙ্গে পরিচয় হয় ওসমানীনগর উপজেলার উছমানপুর এলাকার এক কিশোরের (১৭)। এক পর্যায়ে হাফিজুর ওই কিশোরের বড় বোন (২৫) তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত ২৪ জুন হাফিজুর ওই তরুনীর বাড়িতে অবস্থান করে। রাত ১২টার দিকে সবাই ঘুমিয়ে পড়লে হাফিজুর তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। পরে ওই তরুণী সোমবার (২৮ জুন) ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে বিশ্বনাথ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বলেন, তরুনীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নম্বর-২৭) দায়ের করা হয়েছে।
ডিএসএস/২৯/জুন/২০২১/নুরুল
8 সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় উৎসবমুখর পরিবেশে নিঝুম সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ‘ইসলামপুর
4 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ
8 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
2 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
2 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
3 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
2 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
4 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।