admin
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

বাস্তবায়নে প্রশাসন কঠোর তৎপর
বড়লেখা প্রতিনিধি
করোনার সংক্রমণরোধে দেশব্যাপী সাত দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে মৌলভীবাজার জেলার বড়লেখায় প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।
আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতায় প্রায় ফাঁকা ছিল উপজেলা সদর সহ অন্যান্য এলাকা। সকাল থেকে জরুরি যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ ছিল। দোকানপাট, বিপণিবিতান খুলতে দেখা যায়নি। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল-নজরদারি ছিল চোখে পড়ার মতো।
বড়লেখা উপজেলায় লকডাউন বাস্তবায়নে ক্যাপ্টেন মাহাদির নেতৃতত্বে সেনাবাহিনী ও বিজিবিসহ থানা পুলিশ ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থান নিতে দেখা গেছে।
এদিকে উপজেলার দক্ষিণ ভাগ ও চান্দগ্রাম এলাকায় দুটি চেকপোস্টে বসিয়ে পুলিশ কাজ করছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করে পুলিশের সচেতনতা প্রচারণা অব্যাহত রয়েছে।
ফলে লকডাউনের প্রথম দিনে সকাল থেকে প্রায় জনশূন্য অবস্থায় রয়েছে বড়লেখা পৌর শহর। তবে পণ্যবাহী গাড়ি চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী সাংবাদিকদের জানান, চলমান লকডাউনে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরা কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করছে। উপজেলার প্রবেশ পথে দুটি চেকপোস্ট বসানো হয়েছে।
আজকের প্রথম দিনের এই চলমান লকডাউনের অভিযানে নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, সেনাবাহিনীর ক্যাপ্টেন মাহাদি, থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।
ডিএসএস/০১/জুলাই/২০২১/নুরুল
7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
2 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
1 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
3 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
4 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
3 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
4 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট