admin
প্রকাশিত: 5:13 PM, July 5, 2021

করোনা খাতের বরাদ্দকৃত অর্থ ফেরত গেল
মৌলভীবাজার প্রতিনিধি
করোনা টিকা প্রদান, নমুনা সংগ্রহ, রোগীদের পরিচর্যা, করোনাসামগ্রী ক্রয়, প্রশিক্ষণ ও করোনাসংশ্লিষ্ট অন্যান্য খাতে ২০২০-২১ অর্থবছরে স্বাস্থ্য মন্ত্রণালয় মৌলভীবাজারে বরাদ্দ দেয় ২ কোটি ৭৭ লাখ ৫ হাজার ৮৮৮ টাকা। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকা খরচ না করায় ফেরত গেল প্রায় কোটি টাকা। জেলার সচেতন নাগরিকরা বলছেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতার কারণে এমনটি হয়েছে। এদিকে যে পরিমাণ টাকা ব্যয় হয়েছে তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
দেশে সংক্রমণ বৃদ্ধির কয়েকটি জেলার মধ্যে প্রবাসী অধ্যুষিত ও সীমান্তবর্তী মৌলভীবাজার জেলা অন্যতম। কয়েকদিন ধরে করোনা নমুনা পরীক্ষা গড়ে অর্ধেকই পজিটিভ আসছে। এ নিয়ে দুশ্চিন্তায় জেলাবাসী। দিন দিন করোনা রোগীর সংখ্যা বাড়লেও সে আলোকে বাড়ানো হয়নি আইসিইউ, সিসিইউ কিংবা অক্সিজেন শয্যা। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত জেলার কোনো হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়নি। এ নিয়ে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না জেলা স্বাস্থ্য বিভাগের। জেলার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ মন্তব্য করছেন, ফেরত যাওয়া টাকা সঠিকভাবে কাজে লাগালে পরিস্থিতির এত অবনতি হতো না।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে সিভিল সার্জন কার্যালয়ে বরাদ্দ এসেছিল ৯ লাখ ৮৯ হাজার ৮৪৮ টাকা, এর মধ্যে ফেরত গেল ৫ লাখ ৫৮ হাজার ২০৫ টাকা, রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দ ১৮ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা, ফেরত গেল ১৩ লাখ ৫৫ হাজার ৩৮০ টাকা, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দ ২৫ লাখ ১২ হাজার ৯৬০ টাকা, ফেরত গেল ২০ লাখ ২৩ হাজার ২৯৫ টাকা, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দ ১৫ লাখ ৯১ হাজার ২৪০ টাকা, ফেরত ৭ লাখ ৩৮ হাজার ৭শ টাকা, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দ ২১ লাখ ১৭ হাজার ৬৮০ টাকা, ফেরত ১৭ লাখ ২ হাজার ৯৭৫ টাকা, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দ ১৯ লাখ ৬৫ হাজার ৫২০ টাকা, ফেরত ১৪ লাখ ৯৪ হাজার ৬শ টাকা ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দ ১৯ লাখ ৫০ হাজার ৫২০ টাকা, ফেরত গেল ১২ লাখ ৩৯ হাজার ২০৪ টাকা। এদিকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ৭৬ লাখ ৯১ হাজার ২শ এবং সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ লাখ ২১ হাজার ৬০ টাকা বরাদ্দ আসলে পুরোটাই ব্যয় করা হয়।
এ বিষয়ে রাজনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বর্ণালী দাশ বলেন, প্রশিক্ষণ, টিকা প্রদান ও নমুনা সংগ্রহ বাবদ আমার উপজেলায় টাকা খরচ করা হয়েছে।
পুরো অর্থবছর পরিকল্পনামাফিক কাজ করলে বরাদ্দের টাকা খরচ করতে পারতেন কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লোকবলের সংকট থাকায় ঠিকমতো কাজ করা সম্ভব হয়নি।
জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, গত অর্থবছরে কয়েকজন ছুটিতে ছিলেন, আবার লোকবলও কম ছিল। যার কারণে পুরো টাকা ব্যয় করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, সুনির্দিষ্ট ব্যয়ের কোনো পরিকল্পনা দেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। যার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সব টাকা খরচ করা সম্ভব হয়নি। মন্ত্রণালয় থেকে টাকা সরাসরি সংশ্লিষ্ট উপজেলায় পাঠানো হয়। যার কারণে ব্যয়ের বিষয়ে আমাদের কোনো এখতিয়ার ছিল না। তবে আন্তরিকতার সঙ্গে কাজ করলে হয়তো আরও কিছু কাজ করা সম্ভব হতো।
ডিএসএস/০৫/জুলাই/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে