editor
প্রকাশিত: 3:22 PM, July 20, 2021
অনলাইন ডেস্ক
ঈদুল আজহার নামাজ চলাকালে আফগান প্রেসিডেন্টের বাসভবনের কাছে রকেট হামলার ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
তবে এই ঘটনায় কারো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে। কারা এ হামলা চালিয়েছে তাও জানা যায়নি বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
রকেট হামলার সময় প্রেসিডেন্ট আশরাফ ঘানি ঈদের নামাজ পড়ছিলেন বলে টেলিভিশনের ফুটেজে দেখা গেছে।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টার দিকে সেখানে ওই হামলার ঘটনা ঘটে। আফগান প্রেসিডেন্টের বাসভবনের পাশেই মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে।
রকেট হামলার পর নামাজ শেষে প্রেসিডেন্ট বাসভবনের চত্বরে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেন আশরাফ ঘানি।
ঈদের দিন সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মীরওয়াইস স্তানিকজাই জানিয়েছেন।
এর আগে আফগানিস্তানে অবস্থিত ১৫টি দেশের কূটনৈতিক মিশন এবং ন্যাটো তালেবানের কাছে ঈদে যুদ্ধবিরতির আহ্বান জানালে তা নাকচ করে দেয় তালেবান।
অন্যদিকে, কাতারের রাজধানী দোহায় আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে তালেবান নেতাদের বৈঠকের কোনো শান্তিপূর্ণ সমাধানের পথ বের হয়নি।
তবে ঈদে যুদ্ধবিরতিতে রাজি না হলেও তালেবানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন আফগান সরকারের প্রতিনিধিরা। তালেবানও আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২০জুলাই/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন