editor

প্রকাশিত: 1:28 PM, August 9, 2021

বিশ্বনাথে ‘ফ্রী অক্সিজেন সার্ভিস’ সুন্দর আলী রুহুল

বিশ্বনাথে ‘ফ্রী অক্সিজেন সার্ভিস’ সুন্দর আলী রুহুল

বিশ্বনাথে ‘ফ্রী অক্সিজেন সার্ভিস’ সুন্দর আলী রুহুল

মো. আবুল কাশেম, বিশ্বনাথ
সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকায় বেড়ে চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। করোনা আক্রান্ত না হয়েও অনেকেই আবার ভোগছেন শ্বাসকষ্ঠ রোগে। যে কারণে সঙ্কট তৈরি হচ্ছে অক্সিজেনের।
আর করোনাকালীন সময়ে উপজেলা ও পৌরবাসীকে অক্সিজেন সহায়তা দিতে বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ও বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির ২নং ওয়ার্ডের কমিশনার সুন্দর আলী রুহুল শুরু করেছেন ‘ফ্রী অক্সিজেন সার্ভিস’।
ফোন করলেই করোনা ও শ্বাসকষ্ঠ রোগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হচ্ছেন যুবলীগ নেতা সুন্দর আলী রুহুল। সেটা রাত হোক কিংবা দিন। গত এক মাস থেকে নিজের অর্থায়নে মানুষকে এ সেবা দিয়ে যাচ্ছেন রুহুল। ইতিমধ্যে উপজেলা ও পৌর এলাকার প্রায় অর্ধশতাধিক রোগীকে দিয়েছেন অক্সিজেন সেবা। অক্সিজেনের পাশাপাশি সুন্দর আলী রুহুল অ্যাম্বুলেন্স সেবাও দিয়ে যাচ্ছেন।
যেকারণে প্রচারবিমূখ যুবলীগ নেতার বন্ধু-বান্ধবরা এখন তার নাম দিয়েছেন ‘অক্সিজেন বন্ধু রুহুল’। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাসছেন প্রশংসায়।
যুবলীগ নেতা সুন্দর আলী রুহুলের সাথে আলাপ করে জানা যায়, প্রথমে তার অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য ছোট দুইটি অক্সিজেন সিলিন্ডার কিনেন। পরে গত জুলাই মাসের শেষের দিকে যখন বিশ্বনাথে করোনা রোগীর সংখ্যা বেড়ে যায়। ফলে অক্সিজেন সংকট দেখা দেয়।
এরপর থেকেই তিনি ছোট আরও ৪টি ও বড় একটি সিলিন্ডার কিনে ফ্রি সার্ভিস শুরু করেন। প্রতিটি বড় সিলিন্ডার রিফিলে তার ব্যয় হয় ১ হাজার ৫ শত টাকা আর ছোট সিলিন্ডারে ২শত টাকা করে। তবে অক্সিজেন সিলিন্ডার রিফিলে বেশ কষ্ট করতে হয় রুহুলকে।
আর গ্রামের রোগীদের বাড়িতে মাঝ রাতে নিজের কাঁধে করে সিলিন্ডার নিয়ে পৌঁছে দেয়ার অভিজ্ঞতার গল্পও শেয়ার করেন তিনি। এই কাজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করা প্রসঙ্গে তিনি বলেন, রোগীর কাছে সিলিন্ডার নিয়ে যাওয়ার সময় নিজেরও আক্রান্তের ঝুঁকি থাকে। তাই যেখানে যাই শুধু কাজ করেই চলে আসি। আর রোগীর সামনে গেলে তাদের দেখে নিজের ছবি তোলার কথা মাথায়ই আসেনা।
সুন্দর আলী রুহুল বিশ্বনাথের অন্যতম মুক্তিযোদ্ধা সংগঠক ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধকালীন সময়ের সভাপতি আলহাজ্ব মনু মিয়ার ভাতিজা।
তিনি বলেন, মুক্তিযোদ্ধের সময় আমার পরিবার অনেক ত্যাগ করেছে। এই করোনাযুদ্ধে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের আহবান জানিয়েছেন যার যার অবস্থান থেকে করোনাযুদ্ধ মোকাবিলা করার জন্য, আর এ কারনেই বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে মানুষের প্রতি থাকা ভালবাসা থেকেই নিজস্ব অর্থায়নেই উদ্যোগ নিয়েছেন বলে জানান যুবলীগ নেতা সুন্দর আলী রুহুল।
সেবা পাওয়া রোগীর এক স্বজন জানাইয়া গ্রামের কাওছার আলী জানান, অনেক জায়গায় খোঁজ করে অক্সিজেন সিলিন্ডার টাকা দিয়েও পাইনি। ফেসবুকে ভাইরাল হওয়া আরও দুই-তিনটি ফ্রি অক্সিজেন সেবা দেওয়া সংগঠনের সাথে যোগাযোগ করেও অক্সিজেন পাইনি। অবশেষে এক ফোন কলের মাধ্যমেই সুন্দর আলী রুহুল ফ্রী অক্সিজেন সার্ভিসটি আমাদের দিয়েছে। তার মানবিকতার কাছে আমরা কৃতজ্ঞ।
আরেক সেবা গ্রহিতা উপজেলা ছাত্রলীগের সাবেক যগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট জানান, একটি মানবিক উদ্যোগ রুহুলের। ফোন করার আধঘন্টার মধ্যে অক্সিজেন নিয়ে বাড়িতে হাজির হয়েছেন রুহুল। যুবলীগ নেতা রুহুলের মানবিক এ কাজকে স্যালুট জানাই।
সুন্দর আলী রুহুল আরও জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শ্বাসতন্ত্র দুর্বল হয়ে পড়ার কারণে প্রয়োজনীয় অক্সিজেন তিনি নিতে পারেন না। রোগীর অবস্থা জটিল হলে অক্সিজেন দিতে হয়। তাই তাদের সুবিধার্থে আমি দিন-রাত ২৪ ঘন্টা প্রস্তুত থাকি।
রাত চারটায় বৃষ্টিতে ভিজেও আমরা করোনা আক্রান্ত রোগীর বাড়িতে বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দিয়েছি। এছাড়া দুটি অ্যাম্বুলেন্স সার্ভিসেও কোন ডিমান্ড থাকেনা আমাদের কর্মীদের। তাই করোনা, শাস্বকষ্ঠ ও বার্ধক্য জনিত রোগে আক্রান্তের কারো শ্বাসকষ্ট দেখা দিলে আমাদের ০১৭১২-৩০১৭৫২ এই নাম্বারে যোগাযোগ করলে বিনা খরচে আক্রান্ত রোগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে যাবে ইশাআল্লাহ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন