editor
প্রকাশিত: 5:42 PM, August 10, 2021

এক কাপড়েই ১২০ ঘণ্টা পরিমনি
অনলাইন ডেস্ক
মাদক মামলায় ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে ফের দুদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার মাদকের মামলায় চারদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে একই মামলায় আবারও পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড আদেশ দেন।
শুনানি শেষে গণমাধ্যমকে আইনজীবী মজিবুর রহমান জানান, আসামির বিরুদ্ধে মাদক রাখা ছাড়া আর কোনো অভিযোগ নেই। এই অভিযোগের চার দিনের রিমান্ড শেষে আজ আমার মক্কেলকে রিমান্ড নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।
তিনি আরও বলেন, পরীমনি এক দিনের চিত্রনায়িকা না। তার দীর্ঘদিনের ক্যারিয়ার নষ্ট করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক। গ্রেফতারের পর থেকে ১২০ ঘণ্টা তিনি এক কাপড়ে রিমান্ডে রয়েছেন।
এর আগে আদালতের কাঠগড়ায় আনা হলে অঝোরে কাঁদতে দেখা যায় পরীমনিকে। এছাড়াও আদালত থেকে বের হওয়ার সময় তিন বার চিৎকার করেছেন এই চিত্রনায়িকা। চিৎকার করে তিনি বলেন, ‘আমি নির্দোষ, আমাকে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।’
এছড়াও মঙ্গলবার পরীমনিকে দেখতে আদালতে হাজির হয়েছিলেন নানা শামসুল হক গাজী। এসময় গণমাধ্যমকে তিনি বলেন, নিজের জন্য জীবনে পরীমনি কিছু করেনি। মানুষের জন্য দান করছে। এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে।
তিনি আরও বলেন, নিজে একটা ফ্ল্যাট করে নাই। এফডিসিতে প্রতি বছর গরিবদের জন্য কুরবানি দেয়। আল্লাহ পাক যদি তাকে মাফ করে।
পরীমনির বাসা থেকে উদ্ধার হওয়া মদের বোতল প্রসঙ্গে তিনি বলেন, খালি বোতল ছিল। মাদকের বোতল কিনা জানি না। পরীমণির মুক্তি কামনা করে শতবর্ষী শামসুল হক বলেন, আল্লাহ যদি পরীকে মুক্তি দেয়।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাজধানীর সিএমএম আদালতের বিচারক হাকিম মামুনুর রশীদ শুনানি শেষে পরীমনির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
এর আগে বুধবার (৪ আগস্ট) রাতে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র্যাব।
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১০/আগস্ট/২০২১/নুরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে