editor

প্রকাশিত: 4:00 PM, September 21, 2021

বিমানবন্দরে আরটি-পিসিআর বসবে চলতি সপ্তাহে : প্রবাসী কল্যাণমন্ত্রী

বিমানবন্দরে আরটি-পিসিআর বসবে চলতি সপ্তাহে : প্রবাসী কল্যাণমন্ত্রী

বিমানবন্দরে আরটি-পিসিআর বসবে চলতি সপ্তাহে : প্রবাসী কল্যাণমন্ত্রী

1

অনলাইন ডেস্ক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে আরটি-পিসিআর মেশিন বসানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্সংস্থানমন্ত্রী ইমরান আহমদ। একইসঙ্গে মন্ত্রী জানিয়েছেন, র‍্যাপিড পিসিআর মেশিন বসাতে আরও দিন দশকের মতো লাগতে পারে।

4

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

মন্ত্রী বলেন, ‘২ থেকে ৩ দিনের মধ্যেই আরটি-পিসিআর মেশিন বসানো হবে। তবে র‍্যাপিড পিসিআর মেশিন আমাদের কাছে নেই। এটা বিদেশ থেকে আনতে হবে। যার জন্য কিছুটা সময় লাগবে। আশা করছি ৭ থেকে ১০ দিনের মধ্যে আমরা এ মেশিন এনে বসাতে পারব। যাদের এসব মেশিন বসানোর অনুমতি দেওয়া হয়েছে, তাদের নির্দেশনা দেওয়া হয়েছে; এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে হবে।’

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে বিমানবন্দরে পরিদর্শনে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের কাজ যাদের দেওয়া হয়েছে, তারা দ্রুতই কার্যক্রম শুরু করবে। ল্যাবটি কোথায় বসানো যায়, সেটি দেখতে এসেছি। পার্কিংয়ে সব ধরনের সুবিধা নিয়েই ল্যাব বসানো হবে। একটু সময় লাগলেও এটি করা হবে।’

এর আগে, শনিবার বিমানবন্দরের কার পার্কিং ইয়ার্ডে বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব স্থাপনের সাইট পরিদর্শন ক‌রেন মন্ত্রী ইমরান। সেদিন মন্ত্রী বলেছিলেন, বিমানবন্দরে আগামী তিন থে‌কে চার‌ দি‌নের মধ্যেই ল্যাব স্থাপনসহ আরটি পিসিআর কার্যক্রম শুরু হবে।

1

এদিকে সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান সাংবাদিকদের জানান, বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপন করতে চাওয়া ছয় প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অনুমতি পেলে ল্যাব স্থাপনের কাজ শুরু হবে।

বেবিচক চেয়ারম্যান জানান, শাহজালাল বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব করার পরিকল্পনা স্বাস্থ্য অধিদফতরের ছিল না। এখন ৭টি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে ছয়টি প্রতিষ্ঠান যে এসওপি জমা দিয়েছে তা সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। এগুলো যেন আন্তর্জাতিক মানসম্পন্ন হয় সে দিকে লক্ষ্য রাখা হচ্ছে।

4

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব বসানোর জন্য সাত প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মূলত, স্বাস্থ্য অধিদফতরের প্রস্তাব করা সাত প্রতিষ্ঠানকে এ অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রতিষ্ঠান সাতটি হলো : স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

3

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

4 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

2 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 8 বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

7 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

6 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

8 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

7 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 3 বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

1
5