editor
প্রকাশিত: 1:45 PM, September 22, 2021

সিলেটে তরুণদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর তরুণদলের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ২১ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমার এক অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট জেলা তরুণদলের আহবায়ক শাহেদ খান স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের সাংগঠনিক সম্পাদক ও সিসিক প্যানেল মেয়র এডভোকেট রোকশানা বেগম শাহনাজ।
প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ সিদ্দিকী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যা তারেক রহমানকে বীরের বেশে দেশে প্রত্যাবর্তন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী জামিনের দাবীতে রাজপথে তরুণদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট রোকশানা বেগম শাহনাজ বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পূর্ণরূদ্ধারে তরুণ দলকে সাহসী ভূমিকা রাখতে হবে।
সিলেট জেলা তরুণদলের সদস্য সচিব সাদেক আহমদ ও যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল মুর্শেদ, কেন্দ্রীয় তরুণদলের সাংগঠনিক সম্পাদক শামীম সিদ্দিকী, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার মামুন, পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কালাম, মহানগর জাসাস সহ সভাপতি রফিকুল বারী রোমান, মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, কেন্দ্রীয় তরুণদলের সদস্য জাহাঙ্গীর হোসেন লুকুছ, মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক এম এ মন্নান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য রাসেল খান।
জেলা তরুণ দলের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তরুণ দলের জেলা যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ২৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম উজ্জল, ২৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আবির আহমদ, জেলা তরুণ দলের যুগ্ম আহবায়ক তারেক মনোয়ার, জাবেদ আহমদ, কদম আলী, জাহেদ আহমদ, মহানগর তরুণদলের যুগ্ম আহবায়ক দুলন আহমদ, ইব্রাহিম আহমদ মনির, নুরুল আমীনসহ জেলা ও মহানগরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে কেক কেটে তরুণদলের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন