editor

প্রকাশিত: 11:20 PM, October 3, 2021

মাজার জিয়ারতের মাধ্যমে মহানগর বিএনপির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

মাজার জিয়ারতের মাধ্যমে মহানগর বিএনপির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

মাজার জিয়ারতের মাধ্যমে মহানগর বিএনপির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

হযরত শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে দলীয় কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে সিলেট মহানগর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি।

আজ রোববার (৩ অক্টোবর) বাদ আসর নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর আহবানে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী মাজার প্রাঙ্গনে উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত পরবর্তীতে নবগঠিত কমিটি দরগাহ গেইট থেকে একটি বিশাল মিছিল বের করে। মিছিলটি চৌহাট্টা পয়েন্টে এক পথসভায় মিলিত হয়।

সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় পথসভায় সভাপতির বক্তব্যে নবগঠিত কমিটির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, ষড়যন্ত্রের শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের বিকল্প নেই। ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও রাষ্ট্রযন্ত্রের সকল ষড়যন্ত্র ও রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলনের মাধ্যমে তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। মানুষের বাকস্বাধীনতা ও নিরাপত্তা নেই। দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। চরম অর্থনৈতিক সংকটে ভুগছে দেশের সাধারণ মানুষ। কিন্তু আওয়ামী সরকারের তাতে ভ্রুক্রেপ নেই। কারণ তাদের জবাবদিহিতা নেই। জনগণের ভোট তাদের প্রয়োজন নেই। আবারো তারা নীল নকশার নির্বাচনের পায়তারা করছে। ক্ষমতা চিরস্থায়ী করার বন্দোবস্ত করে ফেলেছে তারা। তাই তারা দেশের মানুষকে পরোয়া করেনা। বিরোধী মতকে করছে নিষ্পেষিত। কিন্তু আমরা ওয়াদা করছি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা মুক্ত করবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।

পথসভায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম, সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর শাহীন, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণি আরিফিন জিল্লুর, বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, নজীবুর রহমান নজীব, আহবায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন, জিয়াউল হক জিয়া, আমির হোসেন, বাবু নিহার রঞ্জন দে, মাহবুব কাদির শাহী, মুকুল আহমেদ মুর্শেদ, হুমায়ূন আহমদ মাসুক, আফজল হোসেন, শামীম মজুমদার, আবুল কালাম।

জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী।

এছাড়া, বিএনপি ও অঙ্গ এবং সহযোগি সংগঠনের সকল আহবায়ক/সভাপতি, সাধারণ সম্পাদক/সদস্য সচিবসহ নগরীর ২৭ টি ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন