editor

প্রকাশিত: 6:54 PM, April 16, 2022

দেশে করোনার আরেকটি ঢেউয়ের শঙ্কা

দেশে করোনার আরেকটি ঢেউয়ের শঙ্কা

দেশে করোনার আরেকটি ঢেউয়ের শঙ্কা

ডেস্ক রিপোর্ট
বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কমলেও দেশে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে করোনার আরেকটি ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই সংক্রমণ কমায় স্বাস্থ্যবিধি পালনে শিথিলতার কোনো অবকাশ নেই, বরং স্বাস্থ্যবিধি পালনে সবার আরও সচেতন হওয়া প্রয়োজন বলেও মত দিচ্ছেন স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শনিবার (১৬ এপ্রিল) দেশে টানা পাঁচ দিন করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এর আগে সোমবার (১১ এপ্রিল) ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৪ জনের।

এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৫১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২৭৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৫১৬ জন।

শুক্রবার (১৫ এপ্রিল) ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬৪ শতাংশ। যা বেড়ে শনিবার দিগুণ হয়েছে। এদিন গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ২৮ শতাংশ।

সংক্রমণ বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস বিভিন্ন দেশে কমে গিয়ে কিছুদিন পর আবার বাড়ে। সাধারণত তিন মাস পর পর করোনার একেকটা ঢেউ আসে। পাশাপাশি করোনার নতুন কোনো ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ দ্রুত বাড়তে পারে।

বর্তমানে দেশে করোনা ভাইরাস পরিস্থিতি প্রসঙ্গে আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বাংলানিউজকে বলেন, দেশে এই মুহূর্তে সংক্রমণ সব থেকে কম রয়েছে। তবে সংক্রমণ শেষ হয়ে গিয়েছে এমনটা ভাবার কোনো কারণ নেই। আমরা দেখেছি, পৃথিবীর বিভিন্ন দেশে সংক্রমণ কমে গিয়েছিল, সেখানে আবার সংক্রমণ বাড়ছে। সাধারণত সব দেশেই তিন মাস পর পর করোনার ঢেউ দেখা যায়। আমাদের দেশেও আগামী এক থেকে দেড় মাসের মধ্যে করোনার আরেকটি ঢেউ আসার আশঙ্কা রয়েছে। আবার করোনার নতুন কোনো ভ্যারিয়েন্টের (ধরণ) কারণেও সংক্রমণ দ্রুত বাড়তে পারে। নতুন ভ্যারিয়েন্ট না এলেও সংক্রমণ ঊর্ধ্বগতির প্রবণতা রয়েছে।

বর্তমানে করোনা নিয়ন্ত্রণে থাকলেও ভবিষ্যতে আমরা কীভাবে আরও বেশি সুরক্ষিত থাকতে পারি জানতে চাইলে তিনি আরও বলেন, আমাদের অবশ্যই মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জনসমাবেশ যতটা এড়িয়ে চলা। যেখানে লোকজনের জমায়েত হয়, সেখানে বাতাস চলাচলের ব্যবস্থা করা। কোনো কিছু স্পর্শ করলে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলা কিংবা স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

আইইডিসিআরের উপদেষ্টা বলেন, মাস্ক পরা এবং হাত ধোয়া আমাদের শুধুই করোনা থেকে নয়, অন্যান্য রোগ থেকেও সুরক্ষা দেবে। এখন যেমন ডায়রিয়া হচ্ছে অনেকের। সাবান দিয়ে নিয়মিত হাত ধুলে ডায়রিয়া থেকে অনেক ক্ষেত্রেই সুরক্ষা পাওয়া যায়।

তিনি আরও বলেন, আমরা মহামারি থেকে স্বাভাবিক জীবনে অবশ্যই ফিরে যাবো। স্বাভাবিক জীবনে ফিরে যেতে অন্যান্য রোগ বালাই থেকে আমাদের মুক্ত থাকতে হবে। না হলে স্বাভাবিক জীবনে ফেরার মূল উদ্দেশ্য ব্যাহত হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে