editor

প্রকাশিত: 1:16 PM, July 4, 2022

ত্রাণ ও স্বাস্থ্যসেবা নিয়ে মানবতার সেবায় আওয়ামী লীগ সক্রিয় : অধ্যাপক মোঃ জাকির হোসেন 

ত্রাণ ও স্বাস্থ্যসেবা নিয়ে মানবতার সেবায় আওয়ামী লীগ সক্রিয় : অধ্যাপক মোঃ জাকির হোসেন 

ত্রাণ ও স্বাস্থ্যসেবা নিয়ে মানবতার সেবায় আওয়ামী লীগ সক্রিয় : অধ্যাপক মোঃ জাকির হোসেন 

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেছেন, বন্যা শুরুর পর থেকেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কখনো আশ্রয় কেন্দ্রে, কখনো পানি বন্দি এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং সরকারী, দলীয় ও ব্যক্তিগতভাবে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ বিতরণ করা হচ্ছে। তবে বন্যার্ত মানুষরা সঠিকভাবে ত্রাণ পাচ্ছেন কিনা সেই বিষয়ে নেতৃবৃন্দের সর্তক থাকতে হবে। অনেক পরিবার আছেন যারা ত্রাণ নিতে লজ্জা বোধ করেন। তাদেরকে নিরবে সহযোগিতা করতে হবে। সামনে ঈদ আসতেছে। ঈদের সময় তারা যেন নির্বিগ্নে ঈদ করতে পারে। সেজন্য সাহায্য ও সহযোগীতা করতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে রয়েছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনাদের পাশে রয়েছেন। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর মেরামত করার জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। চিন্তার কোনো কারণ নেই। ত্রাণ ও স্বাস্থ্যসেবা নিয়ে মানবতার সেবায় আওয়ামী লীগ সক্রিয় আছে।
এই দুর্যোগ কাটিয়ে আবারও আপনাদের নতুন জীবন শুরু হবে, ইনশাআল্লাহ। আপনাদের পুর্নবাসনের পূর্ব মুহূর্ত পর্যন্ত ত্রাণ বিতরণ ও সহযোগীতা অব্যাহত থাকবে।
রবিবার (৩রা জুলাই) বিকেলে নবগঠিত ৩১ নং ওয়ার্ডের মুক্তির চক মাদ্রাসা প্রাঙ্গনে অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ  ওমর আলী,আজমল আলী নেপুর, মোঃ নিজাম উদ্দিন, মবু মিয়া, নাহিদুল করিম রেহান, মুক্তিরচক মাদ্রাসার প্রিন্সিপাল মুহিবুর রহমান, যুব লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সাব্বির আহমদ কামরান, ছাবের আহমদ, জায়েদ আহমদ, ইমরান আহমদ লিপন, আব্দুস সামাদ, রুস্তম আলী প্রমুখ।
তাছাড়াও অধ্যাপক জাকির সকালে ১৩ নং ওয়ার্ডের তোপখানা এলাকায় পারিবারিকভাবে ও নিকট আত্মীয়দের সহযোগিতায় অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, কার্যনির্বাহী সদস্য শান্তনু দত্ত শন্তু (কাউন্সিলর), ১৩ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হাসান ফখরুল সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তিনি বিকেলে ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপনের সুষ্ঠু ব্যবস্থাপনায় মহানগর যুবলীগের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন