editor
প্রকাশিত: 7:43 PM, December 31, 2020
কানাইঘাট প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ-প্রার্থী কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা ও দিঘীরপার পূর্ব ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক -দুঃখী মেহনতি মানুষের বন্ধু,আলহাজ্ব আব্দুল বাছিত ৷ তিনি এক সাক্ষাৎ কারে বলেন- তিনি মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, দায়বদ্ধতা নিশ্চিত করে একটি উন্নত মডেল ইউনিয়নে পরিনত করার লক্ষে,তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নের সর্বস্তরের জনগনের সামনে নিজেকে উপস্থাপন করেছেন। তিনি দীর্ঘদিন থেকে এই এলাকায় বিভিন্ন জনপ্রতিনিধির সাথে সাধারন মানুষের স্বার্থে উন্নয়ন মূলক রাজনীতির সাথে জড়িত রয়েছেন এবং অনেক সময় নিজের সামর্থ অনুযায়ী গরিব দুঃখি মেহনতি মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি বলেন রাজনীতিতে ভিন্ন মতাদর্শ থাকতে পারে কিন্তু তিনি মনে করেন এবং বিশ্বাস করেন আমরা যে ,যে দল করি না কেনো আমাদের উদ্দেশ্য জনগনের সেবা করা। এলাকায় তিনি সব সময় মানুষের বিপদে-আপদে নিবেদিত ছিলেন। এলাকার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করেছেন।
তিনি আশা করেন আসন্ন ইউনিয়ন নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের দোয়া এবং সহযোগিতা নিয়ে এগিয়ে যাবেন। তিনি আরো বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি উনাকে ইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ দেন তাহলে তিনি একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়তে সবাইকে নিয়ে কাজ করবেন। তিনি বলেন উনার প্রথম কাজ হবে এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কারণ এ মাদকের কারণে যুবসমাজ আজ ধ্বংসের পথে। আর যারা বিপথগামী হয়ে গেছে তাদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। তিনি নির্বাচিত হলে মাদকমুক্ত একটি আধুনিক পরিকল্পিত শিক্ষাবান্ধব ডিজিটাল ইউনিয়ন জনগণকে উপহার দেবেন, একটি মডেল ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকারে আগামি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিধন্ধিতা করতে চান। রাজনীতি এবং বিগত দুইটি জাতীয় নির্বাচন এবং চারটি ইউপি নির্বাচনে বিভিন্ন প্রার্থীর সাথে মাঠে কাজ করতে গিয়ে ইউনিয়নের সাধারন মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে এবংতিনি গরিব মানুষের অসহায়ত্ব পতিবন্ধকতা খুব কাছ থেকে দেখেছেন।
অসহায় মানুষের দ্বারপ্রান্তে গিয়ে তাদের কষ্ট এবং বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা গরিব-ধনির তারতম্য খুব কাছ থেকে উপলব্ধি করেছেন। তাই যদি তিনি সুযোগ পান বিশেষ করে সমাজের অসচ্ছল অসহায় গরিব, বিদবা, বয়স্ক এবং প্রতিবন্ধি মানুষের জন্য কাজ করে যাবেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন