editor

প্রকাশিত: 2:02 PM, November 6, 2022

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

অনলাইন ডেস্ক
দেশজুড়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ রোববার (৬ নভেম্বর)। করোনা পরিস্থিতি কাটিয়ে সারা দেশে অনেকটা স্বাভাবিক পরিবেশে হচ্ছে এই পরীক্ষা।
৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন এবার মোট পরীক্ষার্থী ১২ লাখের কিছু বেশি।
চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। চলবে বেলা ১টা পর্যন্ত।

রাজধানী ঘুরে দেখা যায়, কেন্দ্রে কেন্দ্র পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়, যানজট এড়াতে এবছর এক ঘণ্টা পিছিয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়াও প্রশ্নফাঁসের গুজবে পরীক্ষার্থীরা যেন প্রভাবিত না হয় সেজন্য পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে বলে আগেই জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তাই সকাল সাড়ে ৯টা থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের উপস্থিত থাকতে দেখা গেছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত এই পরীক্ষার লিখিত পরীক্ষা যা শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর। লিখিত শেষে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে।

রোববার সকালে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সেন্টারে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড়। পুরান ঢাকার সরু রাস্তার কারণে সেন্টারের আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থী-অভিভাবকদেরও আসতে বেশ বেগ পোহাতে হয়েছে। এই কেন্দ্রে মোট ৭টি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী জাফরান চৌধুরীকে নিয়ে পরীক্ষার হলে এসেছেন বাবা তানভীর চৌধুরী। তিনি বলেন, এই এলাকায় সবসময় যানজট হয়। তাই সাড়ে ৮ টায় রওনা দিয়ে ১০ টায় এসে পৌঁছেছি।

শিক্ষার্থী জাফরান চৌধুরী বলেন, যেহেতু অন্যান্যবারের তুলনায় এবার সময় কম, তাই প্রশ্নের সঙ্গে সময়ের সামঞ্জস্যটা ঠিক রেখে লিখতে পারলেই ভালো হবে।

সাধারণত এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে এ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া সিলেটসহ কয়েকটি জেলায় ব্যাপক বন্যা হওয়ায় এসএসসি পরীক্ষার মতো এইচএসসিও পিছিয়ে যায়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এবার মোট ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী নয় লাখ ৮৫ হাজার ৭১৩ জন। এর মধ্যে ছাত্র চার লাখ ৮২ হাজার ১৮৩ জন এবং ছাত্রী পাঁচ লাখ তিন হাজার ৫৩০ জন। মোট দুই হাজার ৬৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীরা মোট এক হাজার ৫২৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।

অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৯৪ হাজার ৭৬৩ জন। এর মধ্যে ছাত্র ৫১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৬৮ জন। মোট দুই হাজার ৬৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা মোট ৪৪৮টি কেন্দ্র অংশ নেবে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি)এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় এক লাখ ২২ হাজার ৯৩১ জন অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৮৮ হাজার ৯১৮ জন এবং ছাত্রী ৩৪ হাজার ১৩ জন। মোট এক হাজার ৮৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৭৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে পরীক্ষার্থীরা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে