editor

প্রকাশিত: 8:23 PM, December 1, 2022

ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে : কাইয়ুম চৌধুরী

ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জোর করে ক্ষমতা আকড়ে রাখে সরকারের ঝুলুম ও নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেছে। সারাদেশে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও সরকারের নির্যাতনে অতিষ্ঠ। সময় এসেছে রুখে দাঁড়ানোর। আমাদের আর ঘরে থাকার সময় নেই। সাধারণ মানুষ এখন রাস্তায় নেমেছে। তাই দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচতে, দেশের মানুষকে বাঁচতে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশবাসীকে সাথে নিয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামতে হবে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি হোটেলে সিলেট জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে সংগঠিত করে এমন এক অবস্থানে দাঁড় করিয়েছেন। যেখানে বিএনপি বর্তমান সরকারের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দল আজকে সুসংগঠিত। তিনি জনগণের অধিকারের জন্য লড়াই করছেন। সারাদেশের ন্যায় আগামী  ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশে জনস্রোত নামবে। এই সমাবেশ থেকেই সরকার পতনের চুড়ান্ত রুপরেখা ঘোষনা করা হবে। তাই আমাদের সবাইকে যেকোন ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে।
সিলেট  জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী সঞ্চালনায় এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ২০০৮ সাল থেকে দেশে যে দুঃশাসন ও স্বৈরশাসন চলছে তার থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হবে। আর দেশকে বাঁচতে হলে, দেশের মানুষকে বাঁচতে হলে চুড়ান্ত আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্ত করে, দেশনায়ক তারেক রহমানের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্ত নিশ্চিত করে দেশে জনগনের সরকার প্রতিষ্টা করতে হবে। তাই আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজ  শাহাব উদ্দিন, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সদর সভাপতি আবুল কাশেম, সদর সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা জাসাস আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদ, জেলা বিএনপি নেতা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক এলাহি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি বাদশা আহমদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক  ফাহিমা আহাদ কুমকুম, জেলা বিএনপি নেতা দিদার ইবনে তাহের লষ্কর, লেকমান আহমদ, আহাদ চৌধুরী শামীম, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জীবন, জেলা বিএনপি নেতা শাহিন আলম জয়, জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসরুর রাসেল, জেলা ছাত্রদল নেতা ইমাম মোহাম্মদ জহির, ইমাদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সালাম, বিএনপি নেতা সামসুর রহমান সুজা, জেলা শ্রমিক দল নেতা শামসুর রহমান ফয়সল প্রমুখ।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের হাতে নিহত সিলেট জেলা বিএনপি নেতা শহীদ আ ফ ম কামালের পরিবারকে দেখতে যান তার বালুচরস্থ বাসায় যান সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
এসময় তারা আফম কামালের ছোট্ট শিশু সন্তান সহ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, টুলটিকর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রহিম, জেলা বিএনপি নেতা আল মামুন, সিরাজুল ইসলাম, জমির উদ্দিন মেম্বার, কাচা মিয়া মেম্বার প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের