editor
প্রকাশিত: 6:19 PM, December 9, 2022

নগরীর কাজলশাহ এলাকায় গ্রেটার সিলেট ফ্রেন্ডস ক্লাব ইউকের শীতবস্ত্র বিতরণ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে গ্রেটার সিলেট ফ্রেন্ডস ক্লাব ইউকে এর উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর কাজলশাহ এলাকার একটি মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সব সময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আমরাও শীতার্ত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। সবাইকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব আজহারীর সভাপতিত্বে ও ১১নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি লিটন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য জামাল চৌধুরী, গ্রেটার সিলেট ফ্রেন্ডস ক্লাব ইউকের সহ সভাপতি কাজী খালেদ আহমদ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুয়েব বাছিত, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালাই বক্স সালাই, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদ, সহ সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আবির হোসেন রানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছালেহ আহমদ, জাফর আহমদ, আবুল মিয়া, ইসতিয়াজ আহমদ জনি, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন জামাল, সাব্বির আহমদ সানি প্রমুখ। উল্লেখ্য, গ্রেটার সিলেট ফ্রেন্ডস ক্লাব ইউকের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন