editor
প্রকাশিত: 1:11 PM, June 19, 2023

ডিজিটাল এ যুগে স্মার্ট কৌশল ব্যবহারের বিকল্প নেই : ড. মোঃ মাহবুবুল হাকিম
ডেস্ক রিপোর্ট
ডিজিটাল এ যুগে স্মার্ট কৌশল ব্যবহারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (অর্থনীতি বিভাগ) ড. মোঃ মাহবুবুল হাকিম। তিনি ১৯ জুন সোমবার সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন, সিলেট এর হলরুমে জেলা তথ্য অফিস, সিলেট আয়োজিত তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন। জেলা তথ্য অফিস, সিলেট এর উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট এর পরিচালক মোঃ মহিউদ্দিন।
বক্তারা তথ্য প্রচারে স্মার্ট কৌশল ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল হাকিম আরও বলেন-উন্নতি প্রযুক্তি মানুষের হাতের মুঠোয় বিশ্বকে এনে দিয়েছে। মানুষ এখন ঘরে বসে সারা বিশ্বের খবরা খবর জানতে পারেন। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্প সময়ে কম খরচে নানাবিধ সেবা পাওয়ারও সুযোগ করে দিয়েছেন বর্তমান সরকার। স্মার্ট কৌশল ব্যবহারের ফলে সর্বসাধারণ নানাবিধ সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। বিশেষ করে গুজব প্রতিরোধে এই কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন অনুষ্ঠানে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে স্মার্ট কৌশলের ব্যবহারের প্রাপ্ত তথ্য সমূহ সর্বস্তরের জনতার নিকট পৌঁছানোর আহ্বান জানান।
সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ লেবাছ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে