editor

প্রকাশিত: 2:43 PM, June 26, 2023

ভারত সীমান্তে বাংলাদেশী যুবকের লাশের সন্ধান: পতাকা বৈঠক অনুষ্ঠিত

ভারত সীমান্তে বাংলাদেশী যুবকের লাশের সন্ধান: পতাকা বৈঠক অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে নিখোঁজের ৮দিন পর ভারত সীমান্তে পাওয়া গেছে যুবকের লাশের সন্ধান। মৃত যুবকের নাম- আলমগীর হোসেন (১৯)। সে জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের রুপনগর গ্রামের মৃত জামাল উদ্দিন মেম্বারের ছেলে।

এঘটনার প্রেক্ষিতে আজ সোমবার (২৬জুন) সকাল সাড়ে ১১টায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। ভারতের শীলং জেলার কাইতকোনা বিএসএফ ক্যাম্পের নিচে অবস্থিত ১১৯৯পিলার সংলগ্ন স্থানে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবির পক্ষে মাটিরাবন ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার খাদেমুল ইসলাম ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন কাইতকোনা বিএসএফ ক্যাম্পের কমান্ডার সাজি। এর আগে গতকাল রবিবার (২৫ জুন) সন্ধ্যায় নিখোঁজ যুবকের লাশ সনাক্ত হওয়ার পর রাত সাড়ে ১০টায় বিজিবি ও বিএসএফের মধ্যে প্রথম বৈঠক হয়। কিন্তু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) আলমগীর হোসেনের লাশ ফেরত দেয়নি বলে খবর পাওয়া গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে- গত শনিবার (১৭জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মধ্যনগর উপজেলার মাটিরাবন সীমান্তের বাকাতলা-কাইতকোনা এলাকা থেকে যুবক আলমগীর হোসেন নিখোঁজ হয়। এঘটনার পর গত সোমবার (১৯জুন) রাতে নিখোঁজ যুবকের সৎ বড়ভাই জাহাঙ্গীর মিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেন। মৃত আলমগীরের বাবা জামাল উদ্দিনের একাধিক পরিবার রয়েছে। তার মধ্যে আলমগীরের মা হলো তৃতীয়। মৃত জামাল উদ্দিন মেম্মারের একাধিক স্ত্রী ও সন্তানদের মধ্যে জায়গা-জমিসহ বিভিন্ন সম্পদ নিয়ে পারিবারিক সমস্যা সব সময় লেগে থাকতো। একারণে ছোট বেলায় আলমগীর তার মায়ের সাথে নানান বাড়িতে চলে আসে। স্থানীয় একটি বিদ্যালয়ে ৭ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে আলমগীর। কিন্তু বাবা জামাল উদ্দিনের মৃত্যুর পর আলমগীরের মায়ের অন্যত্র বিয়ে হয়। পরে অসহায় যুবক আলমগীর জীবন বাচাঁনোর তাগিদে কাজ শুরু করে। এমতাবস্থায় ওই যুবক নিখোঁজ হওয়ায় এলাকাবাসীর মাঝে সন্দেহের সৃষ্ঠি হয়। তাদের ধারনা পৈত্তিক সম্পতি থেকে বঞ্চিত করার জন্য আলমগীরকে সুকৌশলে হত্যা করে ভারতের ভিতরে নিয়ে ফেলে রাখা হয়েছে। আবার অনেকেই বলছে জীবিকার তাগিদে সীমান্ত চোরাচালানীদের সাথে অবৈধ কাজে জড়িয়ে পড়েছিল ওই যুবক। একারণে চোরাচালানীরাও যুবক আলমগীরকে হত্যা করতে পারে। তার এই রহস্যজনক মৃত্যুর বিষয়টি জানাজানি হওয়ার থেকে পুরো জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

এব্যাপারে নিহতের ফুফাতো ভাই আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন- অনেক খোঁজাখুজির পর ভারতের ৩ কিলোমিটার অভ্যন্তরে মেঘালয় রাজ্যের রংঢংগা নামক এলাকার জঙ্গলে একটি মৃতদেহ পাওয়া গেছে বলে জানতে পারি। পরে সেখান থেকে লাশের ছবি পাঠানোর পর নিখোঁজ আলমগীরের মৃত দেহ আমরা সনাক্ত করি। কিন্তু সে ওই জায়গায় কিভাবে গেল এবং তার মৃত্যু কিভাবে হলো তা বুঝতে পারছিনা।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের মাটিরাবন বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার খাদেমুল ইসলাম বলেন- মৃত যুবক আলমগীর হোসেনের লাশ দেশে ফেরত আনার জন্য ভারতীয় বিএসএফের সাথে পতাকা বৈঠক হয়েছে। এব্যাপারে আইনগত পক্রিয়া চলছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক