admin
প্রকাশিত: 11:58 AM, October 4, 2024
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুরে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল ১০ শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন আরও ৩ শ্রমিক। পুলিশ সূত্রে প্রকাশ, মির্জাপুরের কাচওয়া বর্ডার এলাকায় বৃহস্পতিবার (৩ অক্টোবর ) গভীর রাতে দুর্ঘটনাটি ঘটছে। একটি ট্রাক্টরে চেপে ১৩ জন শ্রমিক বাদোহী থেকে বারাণসীর কাছে মির্জামুরাদ গ্রামে ফিরছিলেন। বাদোহীতে দিনমজুরি করতেন তাঁরা। রাতে ট্রাক্টরে চেপে ফেরার পথে পিছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। গুরুতর আহত হন ৩ শ্রমিক। তাঁদের উদ্ধার করে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। দেহগুলিকে সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। একটি এফআইআর ও দায়ের করা হয়েছে। রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ওই এলাকার সাংসদ অনুপ্রিয়া প্যাটেল।
8 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়
3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনে কেমডেন যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্য যুবদলের সভাপতি
8 হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ
4 জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। 3 সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি
6 সভাপতি এনাম, সেক্রেটারি মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন দীর্ঘ বিশ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুটি প্যানেলের বিরোধ নিরসন শেষে ঐক্যমতের ভিত্তীতে
4 দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর
7 চলতি মাসের (সেপ্টেম্বর) শুরুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে সাত দিনের মধ্যে হাসপাতালের যাবতীয় সমস্যা সমাধানের
3 সিলেট নগরীতে ট্রাফিক পুলিশের কথিত অযাচিত হয়রানি, মাত্রাতিরিক্ত রেকার বিল ও মামলা প্রদান এবং পর্যাপ্ত পার্কিং স্থানের তীব্র সংকট