admin

প্রকাশিত: 11:23 PM, October 19, 2024

জনগণের সমর্থনের মূল্য দেয়া এখন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব: কাইয়ুম চৌধুরী

জনগণের সমর্থনের মূল্য দেয়া এখন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব: কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গণঅভ্যুত্থান সফলকারী জনগণের সামনে নির্বাচন প্রশ্নে সরকারের বক্তব্যের গরমিল নানা ধরনের সন্দেহ ও সংশয় উদ্বেগ সৃষ্টি হচ্ছে। জনগণের সরাসরি ভোটে একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনই বিকল্প নেই। এব্যাপারে জনগণ নিঃস্বার্থ সমর্থন দিয়ে যাচ্ছে। জনগণের সমর্থনের মূল্য দেয়া এখন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব

আজ শনিবার সন্ধ্যার পর দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এর সাথে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক সৌজন্য সাক্ষাতের সময় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলন।

তিনি বলেন, স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে, তাদের মধ্যে ন্যূনতম অনুতাপ নেই। রাজপথে শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, এখনও আহতরা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে চাইছে। ষড়যন্ত্রের ডালপালা বিস্তার করতে চাইছে। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষদাঁত শুরুতেই উপড়ে ফেলতে হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেশের জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দিতে চায় বিএনপি। আমরাও সেলক্ষ্য পৌঁছাতে সংগ্রাম অব্যাহত রাখব। দেশে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হলে জনগণ সুশাসন থেকে বঞ্চিত হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে কাইয়ুম চৌধুরী বলেন, পাইকারি বাজার গুলোতে কোটি টাকার চাঁদাবাজি হয়, সেখানে নিত্যপণ্যের দাম বাড়বে স্বাভাবিক। আপনারা কী করেন? এতেদিনেও সিন্ডিকেট ভাঙতে পারছেন না। জনগণ তো বলবেই, শেখ হাসিনার সময়ে জিনিসপত্রের দাম বাড়তো, এখনও বাড়ছে। তফাৎটা কী?

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, পলাতক হাসিনার উদ্দেশ্য জনসেবা ছিল না, তার উদ্দেশ্য ছিল জনগণের টাকা মারা, আর বিদেশে পাচার করো। সেই  অবস্থা থেকে জনগণ পরিত্রাণ পেয়েছে। কিন্তু জনপ্রতিনিধিত্ব সরকারের আকাঙ্খা জনগণের পূরণ হয়নি।

মাফিয়া প্রধানের রেখে যাওয়া সুবিধাভোগীরা ঘরে-বাইরে, সরকারে এবং প্রশাসনে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে বলে অভিযোগ করেছেন এম এ মালেক। তিনি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদী ও সমর্থন রয়েছে।

এসময় জেলা বিএনযুগ্ম সম্পাদক কোহিনূর আহমেদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, শামসুর রহমান সুজা, আব্দুল মুমিন ছইল, আজমল আলী, পাবেল রহমান, সাদেক আহমদ, আফজাল হোসেন মুন্না, রায়হানুল হক, রিফল  আহমদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক কে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে