admin

প্রকাশিত: 6:26 PM, July 23, 2026

দুই দিনের সফরে সিলেট আসছেন খন্দকার মুক্তাদির

দুই দিনের সফরে সিলেট আসছেন খন্দকার মুক্তাদির

1

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি দুই দিনের সফরে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) সিলেট আসছেন। সফরকালে তিনি লাক্কাতুরায় চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন, উল্টা রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ, অনুদান ও উপবৃত্তি বিতরণসহ বিভিন্ন সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।

5

তিনি শুক্রবার সকাল ১১:২০ মিনিটে সিলেট পৌছে সদর উপজেলার লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প, পরিবার পরিকল্পনা, মা ও শিশু সেবা এবং চক্ষু ক্যাম্পের শুভ উদ্বোধন করবেন। বিকেল ৩ টায় কাজলশাহস্থ যুগলটিলা ইসকন মন্দিরে আয়োজিত উল্টা রথযাত্রা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ হলরুমে বাণিজ্যমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে ২৭৫ ব্যান্ডেল টিন ও ২৫টি সেলাই মেশিন বিতরণ করবেন। পরবর্তীতে বিকেল ৫ টায় একই স্থানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দরিদ্র ১৯৩ জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি, ২৯টি বাইসাইকেল এবং ১৯ জন দরিদ্র প্রশিক্ষণপ্রাপ্ত নারীকে সেলাই মেশিন প্রদান করবেন তিনি। সন্ধ্যা ৭ টায় হিলভিউ টাওয়ারে ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপি পাড়া কমিটি, সেন্টার কমিটি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন।

সফরের দ্বিতীয় দিন শনিবার (২৫ জুলাই) সকাল ১০ টায় সিলেট সার্কিট হাউজে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে এক যৌথ সভায় যোগ দেবেন মন্ত্রী। বেলা ১১ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘রাইজ’ এবং ‘ইউরোকিডস’ স্কুলের বার্ষিক দিবস ও স্নাতক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুপুর ১২ টায় সুলেমান হলে বিশ্ব হেড-নেক ক্যান্সার দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। সফর শেষে ওই দিন দুপুর ২:৪০ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করার কথা রয়েছে তাঁর।

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

খাদিমনগর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ

খাদিমনগর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ

5 সিলেটের খাদিমনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা ও মসজিদে প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

দুই দিনের সফরে সিলেট আসছেন খন্দকার মুক্তাদির

দুই দিনের সফরে সিলেট আসছেন খন্দকার মুক্তাদির

2 বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি দুই দিনের সফরে আগামীকাল শুক্রবার (২৪

বিগত দিনে সিলেটের সাথে বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

বিগত দিনে সিলেটের সাথে বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

3 সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন, বিগত দিনসমূহে সিলেটের

ঘুষ ও জালিয়াতির সাম্রাজ্য, পাসপোর্ট অফিসের কর্মচারী থেকে কোটিপতি রুবেল

ঘুষ ও জালিয়াতির সাম্রাজ্য, পাসপোর্ট অফিসের কর্মচারী থেকে কোটিপতি রুবেল

5 কিশোরগঞ্জের এক সাধারণ পরিবার থেকে এসে সিলেটের পাসপোর্ট অফিসে গেটম্যান হিসেবে যোগ দিয়েই আঙুল ফুলে কলাগাছ হয়েছেন মো. রুবেল

আওয়ামী লীগ নেতার হাতে মাদকবিরোধী ব্যানার

আওয়ামী লীগ নেতার হাতে মাদকবিরোধী ব্যানার

4 সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মাদকবিরোধী বিশেষ র‌্যালিতে সামনের সারিতে ব্যানার ধরে হাঁটছেন এক চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার

কানাইঘাটে ‘ডেভিল’ তমিজ এখনো বহাল

কানাইঘাটে ‘ডেভিল’ তমিজ এখনো বহাল

1 সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তমিজ উদ্দিনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ

বিছনাকান্দি পর্যটন স্পট ধ্বংসে মেতেছেন ‘পাথরদস্যু’ স্বপন

বিছনাকান্দি পর্যটন স্পট ধ্বংসে মেতেছেন ‘পাথরদস্যু’ স্বপন

7 সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বিছনাকান্দির প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। ঐতিহ্যবাহী এই পর্যটন স্পটটির বালু ও

আরডিসি সিন্ডিকেটে বন্ধি সিলেটের বালু মহাল

আরডিসি সিন্ডিকেটে বন্ধি সিলেটের বালু মহাল

6 মো: রাকিবুল আলম। সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেকটর। তিনি জেলার বালু মহাল ইজারা কমিটির সদস্য সচিব। এই

1
2