editor

প্রকাশিত: 2:43 PM, January 24, 2021

মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা: পররাষ্ট্রমন্ত্রী

মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা: পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য আমরা গর্বিত। সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করে বাংলাদেশকে আরো এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। মন্ত্রণালয়ের সহকর্মীরা একদিনের বেতন এই প্রকল্পে দান করতে পেরে আমরা খুবই আনন্দিত ও গর্বিত। এই প্রকল্প শেষ হলে শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নতির জন্য কাজ শুরু করবে সরকার।’ তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেশের গৃহহীন-ভূমিহীনদেরকে বিনামূল্যে নবনির্মিত বসতঘর বিশ্বে নতুন সূচনা সৃষ্টি করেছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আরেক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ।

স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি গতকাল সকালে সিলেট সদর উপজেলায় গৃহহীনদের ঘর প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।গতকাল দুপুরে সিলেট জেলার প্রায় দেড়হাজার গৃহহীন-ভূমিহীনের কাছেও হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্যে তিনি ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন। সিলেট সদর উপজেলায় ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

স্মারকলিপি: সিলেট সদরের হাউসা ফুরকানিয়া ইরফানিয়া আলিম মাদ্রাসাটি একাডেমিক এমপিওভুক্ত করার দাবি জানানো হয়েছে। গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি বরাবরে দেয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। সিলেট সদর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে মন্ত্রীর হাতে এ স্মারকলিপি দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান আফসর আহমদ, হাউসা আলিম মাদ্রসার অধ্যক্ষ আজিজ আহমদ, যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, আওয়ামী লীগ নেতা আবুল কালাম ফনিক প্রমুখ।

S/H(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন