editor
প্রকাশিত: 9:05 PM, December 31, 2020
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র সিলেট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মুক্তাদীর আহমদ মুক্তা। সম্প্রতি বিটিভির সিলেট প্রতিনিধি সাংবাদিক আজিজ আহমদ সেলিম মারা গেলে এ পদটি শূন্য হয়। নতুন নিয়োগের মাধ্যমে প্রয়াত আজিজ আহমদ সেলিমের স্থলাভিষিক্ত হলেন সাংবাদিক মুক্তাদীর আহমদ মুক্তা।
বাংলাদেশ টেলিভিশন-এর উপ-মহা পরিচালক (বার্তা) অনুপ কুমার খাস্তগীর স্বাক্ষরিত এক পত্রে ১ জানুয়ারি ২০২১ইং হতে এই নিয়োগ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়। সাংবাদিক মুক্তাদীর আহমদ মুক্তা দীর্ঘদিন থেকে সাংবাদিকতা পেশায় জড়িত। তিনি বাংলাদেশের প্রথম অনলাইন নিউজপেপার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর সিলেট প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করেন। তিনি দৈনিক উত্তরপূর্বের প্রধান বার্তা সম্পাদক ও দৈনিক সিলেট মিরর এর বার্তা সম্পাদকসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন। বিটিভির সিলেট প্রতিনিধি হিসেবে পেশাগত দায়িত্ব পালনে তিনি সকল মহলের সহযোগিতা চেয়েছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন