admin
প্রকাশিত: 5:27 PM, August 10, 2024
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৪ উপলক্ষে সীমান্তিক কমিউনিটি মবিলাইজেশন প্রোগ্রাম সিলেট জেলার বিভিন্ন উপজেলা ইউনিটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সকল বাঁধা দূর করি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৭ আগস্ট, বুধবার দিবসটিতে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, গোয়াইনঘাট, কানাইঘাট ও জকিগঞ্জে পৃথক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গোলাপগঞ্জের ফুলবাড়ি উত্তরপাড়া গ্রামে অনুষ্ঠিত আলোচনা সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন- মবিলাইজার অঞ্জলি রানী মালাকার, প্যারামেডিক্স জান্নাতুল নাঈম মিশু, উপজেলা সুপারভাইজার, জাহিদুর রহমান লস্কসহ অভিভাবকবৃন্দ। আলোচনাসভায় বক্তারা বলেন, পৃথিবীতে একটি শিশু ভুমিষ্ট হবার পর প্রথম যে বিষয়টি সামনে আসে তা হলো তার খাবার। মাতৃদুগ্ধ শিশুর সকল পুষ্টি চাহিদা পূরণ করে তার স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত নবজাতকের জন্য মায়ের দুধের উপকারতা নিয়ে আমাদের মধ্যে পরিপূর্ণ জ্ঞানের অভাব রয়েছে। ফলে বিডিএইচ-২০২২ অনুসারে, বর্তমানে মাত্র ৫৫% মা ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ান এবং জন্মের এক ঘন্টার মধ্যে মাত্র ৪০% মা শাল দুধ খাওয়ান যা খুব দুঃখজনক। এ থেকে বেরিয়ে আসতে ব্যাপকভাবে সর্বসাধারণের মাঝে মাতৃদুগ্ধের উপকারীতা নিয়ে প্রচারণা চালানো প্রয়োজন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়