admin
প্রকাশিত: 9:48 PM, August 10, 2024
দক্ষিণ সুরমার বঙ্গঁবীর রোড ব্যবসায়ী কমিটির উদ্যোগে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১০ আগস্ট শনিবার বাদ মাগরিব বঙ্গবীর রোডে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসকে কেন্দ্র করে দক্ষিণ সুরমার বঙ্গবীর হতে চন্ডিপুল পর্যন্ত দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাই। এর সাথে জড়িত সন্ত্রাসী ও দুর্বৃত্তদের চিহ্ণিত করে আইনী পদক্ষেপ গ্রহণ করতে হবে। বর্তমান অস্থিরতা ও অশান্তি নিরসনে প্রশাসনকে ব্যবস্থা গ্রহনের আহবান জানান নেতৃবৃন্দ। বক্তারা আরো বলেন, এত্র এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম চালিয়ে যেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং লুটপাটকারী দুর্বৃত্তদের প্রতিরোধ করতে হবে।
বঙ্গঁবীর রোড ব্যবসায়ী কমিটির সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহেল আলম এর পরিচালানায় সভায় বিশেষ বক্তব্য রাখেন ব্যবসায়ী কমিটির উপদেষ্ঠা ডা. মিফতাহুল হুসেন সুইট। বক্তব্য রাখেন, শাপলা ফার্মেসির প্রোপাইটার মো. আব্দুছ ছালাম, স্টেশনরোড ব্যবসায়ী কমিটির সমন্বয়ক ফয়ছল আহমদ মাসুম, কাঠ ব্যবসায়ী সমিতির ব্যবসায়ী আবু আহমেদ, ব্যবসায়ী এনাম আহমেদ, আলী আহমদ, রিয়াজ আহমদ, আলী হোসেন, হাজী নূর উদ্দিন, মাস্টার সাদিক আহমদ, কুতুব উদ্দিন ও চন্ডিপুল থেকে রোলগেইট পর্যন্ত সকল ব্যবসায়ীরা।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়