admin

প্রকাশিত: 5:29 PM, August 11, 2024

সিলেটের গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা সাইদুলের বাড়িতে হামলা ও ভাঙচুর

সিলেটের গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা সাইদুলের বাড়িতে হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক:: গত ১০ আগস্ট ২০২৪ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক প্রভাবশালী নেতা সাইদুলের বাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন রাতে বিএনপি, ছাত্রশিবির এবং বৈষম্যবিরোধী নেতা-কর্মীরা এই হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন কয়েকশ মানুষের একটি মিছিল সাইদুলের বাড়ির সামনে এসে জড়ো হয়। একপর্যায়ে মিছিলকারীরা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র, ইলেকট্রনিক সরঞ্জাম এবং জানালার কাঁচ ব্যাপক ভাঙচুর করে। অভিযোগ উঠেছে যে, হামলার সময় বাড়িতে লুটপাটও চালানো হয়।
ছাত্রলীগ নেতা সাইদুলের মা জানান, “হঠাৎ করেই বিপুল সংখ্যক লোক স্লোগান দিতে দিতে আমাদের বাড়িতে চড়াও হয়। আমরা প্রাণভয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে বাঁচি। তারা আমাদের দীর্ঘদিনের সাজানো ঘরবাড়ি মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছে এবং বলছে ছেলেকে বিদেশ থেকে এনে বিচারের সম্মুখীন করবে আমার ছেলে পূর্বে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো সে ২০২২ সালে যুক্তরাজ্য চলে যায়, আমার ছেলের এখন দেশে আশা হুমকি হয়ে দাড়িয়েছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই হামলা নিয়ে বিতর্ক ও সমালোচনা চলছে। ছাত্রলীগ পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। হামলা চলাকালে ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আবু নাসের জানান আমরা ঘটনার খবর পেয়ে ডিউটিরত পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযোগ পেলে দুশিদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়